MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের

SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের

TMC Vs ECI: নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময়ই ধর্মতলায় SIR ইস্যুতে ধর্না দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে মন্তব্য করেছেন অভিষেক। পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 10 2026, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ঝুলে রয়েছে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য
Image Credit : ANI

ঝুলে রয়েছে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য

বিধান নির্বাচন যত এগিয়ে আসছে ততই সংঘাত বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের। বর্তমানে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে দুই দিনের রাজ্য সফরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ধর্মতলায় ধর্নায় মমতা
Image Credit : ANI

ধর্মতলায় ধর্নায় মমতা

নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময়ই ধর্মতলায় SIR ইস্যুতে ধর্না দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। পাশাপাশি নিশানা করেছেন কেন্দ্রীয় শাসক দল বিজেপিকেও।

Related Articles

Related image1
T20 বিশ্বকাপের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী
Related image2
কবে থেকে কার্যকর Eighth pay commission? জানুন ১ম বেতন কমিশনে কত টাকা বেতন পেতেন সরকারি কর্মীরা
310
ধর্নামঞ্চে অভিষেক
Image Credit : ANI

ধর্নামঞ্চে অভিষেক

এদিন মমতার ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই তিনি নিশানা করেন নির্বাচন কমিশনকে। SIR - এ বিচারাধীন ৬০ লক্ষ ভোটার ইস্যুতেই সব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

410
৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ!
Image Credit : ANI

৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ!

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে অভিষেক বলেন,SIR প্রক্রিয়া শেষ হওয়ার পরে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া সাধারণ মানুষদের অনেক সমস্যার মধ্য়ে পড়তে হবে। তিনি বলেন. যে নামগুলি বাদ যাবে তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট স্থগিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিষেকের এই মন্তব্যে রীতিমত আলোচনা শুরু হয়েছে।

510
জবাব দিয়েছেন নির্বাচন কমিশন
Image Credit : ANI

জবাব দিয়েছেন নির্বাচন কমিশন

এই প্রশ্ন নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি সেই সময় সাংবাদিক বৈঠকে সরাসরি না হলেও প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি কোনও রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক নেতা ভোটারদের ভয় দেখালে বা হুমকি দিলে কোনওভাবেই তা মেনে নেওয়া হবে না।

610
জ্ঞানেশ কুমারের সওয়াল
Image Credit : ANI

জ্ঞানেশ কুমারের সওয়াল

নির্দিষ্ট অভিযোগের প্রসঙ্গে জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের নানা অভিযোগ থাকতেই পারেন। কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের রাজনৈতিক মন্তব্যের জবাব দেয় না। তবে তিনি জানিয়েছেন, সংবিধান মেনেই পুরো কাজ হচ্ছে।

710
শান্তিপূর্ণ নির্বাচন
Image Credit : ANI

শান্তিপূর্ণ নির্বাচন

মুখ্য নির্বাচন কমিশন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাঁরা এই রাজ্য়ে শান্তিপূর্ণ নির্বাচন করতেই চান। তিনি আরও বলেছেন, ভোটের সময় কোনও রাজনৈতিক দল বা নেতার অনুগামীরা যদি ভয় দেখায় বা চাপ সৃষ্টি করে তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

810
আইন মেনেই কাজ
Image Credit : ANI

আইন মেনেই কাজ

মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংবিধান ও আইন মেনেই পরিচালিত হবে। কোনও ক্ষেত্রেই পক্ষপাত দেখানো হবে না। আইন ভাঙার চেষ্টা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

910
ভোটার তালিকা
Image Credit : ANI

ভোটার তালিকা

মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ পড়ার যে অভিযোগ উঠছে তা তাঁরা খতিয়ে দেখবেন। কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। - এব্যাপারে কমিশন জায়িত্ব নিয়ে কাজ করছেন।

1010
সফর শেষ
Image Credit : ANI

সফর শেষ

দুই দিনের সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। রবিবার রাতেই কলকাতায় পৌঁছায়। দুই দিনের ঠাসা কর্মসূচির পর এদিন তাঁরা ফিরে যান দিল্লিতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabananna Holidays: টানা ১৭ দিন ছুটি, বন্ধ থাকবে রাজ্যের প্রায় সব সরকারি দফতর, প্রকাশ্যে পুজোর ছুটির তালিকা
Recommended image2
WB Weather: পুজোর আগেই বঙ্গে বর্ষা বিদায়! ফিরছে সকালের কুয়াশা-শিরশিরানি আবহাওয়া
Recommended image3
School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার
Recommended image4
Mid Day Meal: মিড ডে মিলে এবার থেকে মাছ ও মিষ্টি? পড়ুয়াদের বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
Recommended image5
Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?
Related Stories
Recommended image1
T20 বিশ্বকাপের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী
Recommended image2
কবে থেকে কার্যকর Eighth pay commission? জানুন ১ম বেতন কমিশনে কত টাকা বেতন পেতেন সরকারি কর্মীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved