SIR Voter List 2026: কতজনের নাম বাদ যাবে? এই বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৬ লক্ষ নামের সমাধান করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম থাকতে পারে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি কমিশন।
SIR Voter List 2026: দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে কমিশন (sir list 2026 west bengal)। জানা যাচ্ছে, শুক্রবার রাত ৯টা নাগাদ এই তালিকা প্রকাশ করা হতে পারে। তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের মতোই এক্ষেত্রেও তা প্রকাশের ক্ষেত্রে গভীর রাত হয়ে যেতে পারে (sir voter list 2026 west bengal)।
দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম থাকবে?
সেখানে আবার কতজনের নাম বাদ যাবে? এই বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৬ লক্ষ নামের সমাধান করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম থাকতে পারে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি কমিশন।
কিন্তু একটি বিষয় পরিষ্কার করে আনিয়ে দেওয়া হয়েছে। এই লিস্ট প্রকাশ হতে গতবারের মতোই অনেকটা রাত হবে। প্রসঙ্গত, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর কত জনের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হল এবং কত জনের নাম বাদ গেল, তা নিয়ে কমিশন স্পষ্ট করে এখনও অবধি কিছু জানায়নি।
ট্রাইব্যুনাল নিয়েও বেজায় সমস্যা?
অন্যদিকে, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ১০ লক্ষ ভোটারের নাম তোলা হয়েছে বলে দাবি করা হলেও, বিচারাধীন অনেক প্রার্থী নাম দেখতে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে। এইসব সমস্যার মাঝেই এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
একদিকে সাপ্লিমেন্টারি লিস্ট এবং অপরদিকে ট্রাইব্যুনাল। এখন শোনা যাচ্ছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও বেজায় সমস্যা তৈরি হয়েছে। বিচারপতিরা বসবেন জুডিশিয়াল অ্যাকাডেমির ভবনে। কমিশনের তরফ থেকে শুক্রবার, একটি প্রতিনিধি দলের সেই ভবনটি পরিদর্শনে যাওয়ার কথা। গোটা পরিকাঠামো খতিয়ে দেখার পর, যদি কমিশন মনে করে এটি উপযুক্ত, তাহলে সেখানেই আবেদন করতে পারবেন বাদ যাওয়া ভোটাররা।
তবে কবে থেকে আবেদন করা যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। আবেদনের প্রক্রিয়াও শুরু হয়নি বলে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।