MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DA West Bengal: বাজেটে বরাদ্দ ৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? জানিয়ে দিলেন মমতা

DA West Bengal: বাজেটে বরাদ্দ ৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? জানিয়ে দিলেন মমতা

Mamata Banerjee on DA: বাজেটে ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমডাঙার জনসভা থেকে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

2 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 22 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

বাজেটে ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমডাঙার জনসভা থেকে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ এপ্রিলেই বর্ধিত ডিএ পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। বুধবার দক্ষিণ ২৪ পরগনার আমডাঙার তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকির সমর্থনে উলুডাঙার স্কুলমাঠের জনসভায় মমতা বলেন, "৪ শতাংশ ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না হলে অনেক দিন আগে আপনারা পেয়ে যেতেন ২৫ শতাংশ মতো। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমরা কথা দিচ্ছি।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Gemini AI

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই টাকা পাননি রাজ্য সরকারি কর্মীরা। বুধবার নির্বাচনী সভায় তা নিয়ে নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী।

35
Image Credit : Asianet News

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। এখন আমি ভোটের কাজে ব্যস্ত। আমাকে না জানিয়েই ফাইনান্স সেক্রেটারি কাগজপত্র ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন। আর কমিশন চেপে রেখেছে। নাহলে অনেক আগেই আপনারা এই টাকাটা পেতেন।' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের কারণেই এখনও পর্যন্ত ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ পাননি কেউ। এরপরই তিনি জানান, চিন্তার কোনও কারণ নেই, এমাসেই ৪ শতাংশ ডিএ পাবেন সকল সরকারি কর্মীরা।

45
Image Credit : X

অন্তর্বর্তী বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল, এই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং মে মাসের বেতনের সঙ্গে কর্মীরা বাড়তি অর্থ পাবেন। সাধারণত বাজেট ঘোষণার পর দ্রুতই এই ধরনের আর্থিক সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করা হয়। তাই এপ্রিলের আগেই সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ হবে বলে আশা করেছিলেন কর্মচারীরা।

55
Image Credit : Asianet News

রাজ্য সরকার ৪% ডিএ দিয়ে দিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ হবে ২২%। এতো দিন তাঁরা ১৮% হারে ডিএ পাচ্ছিলেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ২০১৬-১৮ সালের বকেয়া ডিএ পরিশোধ করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য সরকারের অধীন বিভিন্ন দফতরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদেরও বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
Now Playing
'মমতা বনাম শুভেন্দুর হাঁটার প্রতিযোগিতা হোক', মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কুণালের
Recommended image3
Now Playing
'দাদা আছে, ভাইয়ের অসুবিধা কী!' অর্জুন সিংকে বললেন মমতার আমলের মন্ত্রী জাকির হোসেন
Recommended image4
Now Playing
চিনি মহার্ঘ, সাইজে কি ছোট হবে শক্তিগড়ের ল্যাংচা!
Recommended image5
Now Playing
Ritabrata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুললেন ঋতব্রত!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved