RG Kar Case: বুধবার, কলকাতার নগর দায়রা আদালতে দাঁড়িয়ে সরকারের তরফে এই অনুমোদনের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুলাই। প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। 

RG Kar Case: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হল ইডিকে (RG Kar case)। কারণ এতদিন রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি। ফলে, গোটা বিচার প্রক্রিয়া থমকে ছিল। কিন্তু এবার তা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে (RG Kar latest update)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরজি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ রাজ্যের

বুধবার, কলকাতার নগর দায়রা আদালতে দাঁড়িয়ে সরকারের তরফে এই অনুমোদনের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুলাই। প্রসঙ্গত, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। ইডি তাদের প্রথম চার্জশিটে তাঁকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। তবে কোনওভাবেই চার্জ গঠন করা যাচ্ছিল না সন্দীপের বিরুদ্ধে। 

কারণ, কেউ সরকারি কোনও গুরুত্বপূর্ণ পদে থাকলে তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচারপ্রক্রিয়া এগোনোর জন্য সরকারের তরফ থেকে একটি অনুমোদনের প্রয়োজন হয়। অর্থাৎ, সন্দীপের বিরুদ্ধে স্বাস্থ্য দফতর থেকে অনুমোদন প্রয়োজন ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। এতদিনে সেটা পাওয়া গেছে। অভিযোগ উঠছে, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সন্দীপের বিরুদ্ধে অনুমোদন দিচ্ছিল না রাজ্য সরকার। তবে এবার সরকার পরিবর্তনের পরেই তা পাওয়া গেল।

বিচারে আসবে গতি?

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বিচারভবনে চার্জশিট জমা দেয় ইডি। সূত্রের খবর, সেখানে সন্দীপ ছাড়াও আরও দুই ব্যবসায়ী বিপ্লব সিং এবং সুমন হাজরার নামও রয়েছে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসা বিষয়ক সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আরজি কর মামলায় এটিই ইডির দেওয়া প্রথম চার্জশিট। এর আগে সিবিআই এই সংক্রান্ত মামলায় একটি চার্জশিট দেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।