Suvendu Adhikari Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক কিংবা ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের তরফ থেকেও ফোর্স মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।
Suvendu Adhikari Security: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (suvendu adhikari security)। এমনিতে মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তা শুভেন্দু অধিকারীর পাওয়ার কথা, সেটা তো তিনি পাবেনই। পাশাপাশি তাঁকে ঘিরে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অর্থাৎ, কেন্দ্রীয় নিরাপত্তাও পাবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (cm west bengal)।

কার্যত, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। প্রসঙ্গত, গত ২০২০ সালের ডিসেম্বর মাসে, শুভেন্দু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তারপরেই কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে নিরাপত্তা পাচ্ছেন তিনি। এমনকি, ২০২১ সালে, তিনি বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীনও সেই নিরাপত্তা বহাল ছিল।
শুভেন্দু পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা?
বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। যেটা সাধারণত ভিভিআইপি-রা পেয়ে থাকেন। সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই নেওয়া হয়। তবে শনিবার, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাই নিয়মানুযায়ী, এবার থেকে তাঁর নিরাপত্তার পুরো দায়িত্ব রাজ্য পুলিশের হাতেই। কিন্তু এই সবকিছুর মাঝেই ৬ মে রাতে, শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক খুন হন।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন
তারপরেই বেশ নড়েচড়ে বসে প্রশাসন। সেই কারণে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক কিংবা ঝুঁকি নিতে চাইছে না তারা। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে, রাজ্য সরকারের তরফ থেকেও ফোর্স মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে।
তবে এতকিছুর মাঝেও নিজের নিরাপত্তা নিয়ে বাড়তি কিছু পছন্দ নয় শুভেন্দুর। তাই সবদিকটা মাথায় রেখেই এগোচ্ছেন প্রশাসনের কর্তারা। তবে একটি বিষয় পরিষ্কার যে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিশাল ফোর্স মোতায়েন থাকবে। একদিকে থাকবে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং অপরদিকে থাকবে রাজ্য পুলিশের স্পেশ্যাল বাহিনী। জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


