MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Suvendu Adhikari Nickname: দেখলেই থামেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ, পাড়ায় এই ডাকনামে পরিচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

Suvendu Adhikari Nickname: দেখলেই থামেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ, পাড়ায় এই ডাকনামে পরিচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খবরটি তাঁর কলেজের সহপাঠী ও পুরনো বন্ধুদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। কাঁথি শহর উৎসব শুরু হয়েছে। শিশু থেকে মহিলা, সকলেই আনন্দে মাতোয়ারা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 09 2026, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী হয়তো রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেতা হয়েছেন, কিন্তু তাঁর পুরনো বন্ধুদের কাছে তিনি সেই একই সরল ও অমায়িক বুবাই দা-ই রয়ে গেছেন। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খবরটি তাঁর কলেজের সহপাঠী ও পুরনো বন্ধুদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। কাঁথি শহর উৎসব শুরু হয়েছে। শিশু থেকে মহিলা, সকলেই আনন্দে মাতোয়ারা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

তাঁর স্কুল বন্ধু গোপালকৃষ্ণ দাস পুরনো স্মৃতিচারণ করে বলেন যে, ১৯৮৯ সালে কাঁথি প্রভাত কুমার কলেজে একাদশ শ্রেণিতে কমার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। ছাত্র জীবনে খুবই ছাত্রদরদী নেতা ছিলেন। শুভেন্দু ছাত্রজীবন থেকেই একজন স্থির ও সমস্যা সমাধানকারী ব্যক্তিত্ব ছিলেন। বন্ধুগোপাল কৃষ্ণ দাসের মতে, শুভেন্দু কলেজের দিনগুলিতে বেশ লাজুক ছিলেন, কিন্তু তাঁর কর্মনিষ্ঠা তাঁকে ছাত্র ও অধ্যাপক উভয়ের কাছেই সমান জনপ্রিয় করে তুলেছিল। সবাই তাঁর স্মৃতিশক্তির প্রশংসা করত। এমনকি সেই সময়েও তিনি শত শত ফোন নম্বর মুখস্থ বলতে পারতেন।

36
Image Credit : X

কলেজে যাওয়া-আসার সময় তাঁর বাঁ হাত সবসময় পকেটে থাকত। তাঁর নেতৃত্বের দক্ষতার কারণে তিনি পরপর দুই মেয়াদে কলেজের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপিত হয়েছিল তাঁর ছাত্রজীবনে। যখনই কোনও সহপাঠী কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে আসতেন, বুবাই দা তার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতেন না।

46
Image Credit : X

বাংলায় বামফ্রন্টের আধিপত্যের সময়, শুভেন্দু একটি ছাত্র পরিষদ গঠন করেছিলেন এবং প্রায়শই এসএফআই-এর সঙ্গে তাঁর আদর্শগত মতপার্থক্য হত। তাঁর শেখার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাঁর অনেক সহকর্মীকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিল।

56
Image Credit : X

বন্ধুরা বলেন যে, মর্যাদা ও পদে উন্নীত হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারীর আচরণে এক বিন্দুও পরিবর্তন আসেনি। গোপালকৃষ্ণ দাস বলেন যে, আজও যদি কারও সঙ্গে তাঁর দেখা হয়, তিনি পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলতে এবং নিজের ভাবনাগুলো ভাগ করে নিতে গাড়ি থামান। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন।

66
Image Credit : X

রাজনৈতিক উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলেও থাকলেও এখনও যে শুভেন্দুর পা মাটিতেই রয়েছে তা বেশ জোর দিয়েই বললেন গোপালবাবু। তাঁরা গর্বিত যে তাঁদের নিজেদের বুবাইদা এখন রাজ্যের দায়িত্ব নিচ্ছেন। বন্ধুরা বিশ্বাস করে যে শুভেন্দু যতই উঁচুতে উঠুক না কেন, সে তার শিকড় এবং পুরনো বন্ধুদের কখনও ভুলবেন না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image2
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image3
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image4
Ajker Bangla News live: Share Market - শেয়ার বাজারে দীর্ঘ অপেক্ষা! ৬৯৭ দিন ধরে নিম্নমুখী বাজার, এবার কি পালাবদলের ইঙ্গিত?
Recommended image5
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved