MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • পুজোর আগেই বদলে যাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, এখন আরও আরামে দার্জিলিং যাওয়া যাবে

পুজোর আগেই বদলে যাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, এখন আরও আরামে দার্জিলিং যাওয়া যাবে

দার্জিলিং বা উত্তরবঙ্গের অন্য জায়গায় বেড়াতে যাওয়া হবে আগের থেকে আরও আরামদায়ক। কারণ, দুর্গাপুজোর আগেই ICF রেকের বদলে আধুনিক LHB রেক পাচ্ছে শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস।

1 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 27 2026, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

দার্জিলিং বা উত্তরবঙ্গের অন্য জায়গায় বেড়াতে যাওয়া হবে আগের থেকে আরও আরামদায়ক। কারণ, দুর্গাপুজোর আগেই ICF রেকের বদলে আধুনিক LHB রেক পাচ্ছে শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস। সম্প্রতি এই খবর জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের ব্যবসায়ী, সাধারণ যাত্রী-সহ বিভিন্ন মহল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

নব্বইয়ের দশকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত তিস্তা-তোর্সা এক্সপ্রেস চালু হয়েছিল। সেই সময় থেকেই ট্রেনটি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-রেকে চলাচল করছে। দীর্ঘদিন ধরে পুরনো ICF রেকে চলায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। ট্রেনটিকে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ (LHB) রেকে চালানোর দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা।

35
Image Credit : Asianet News

সম্প্রতি, এই দাবি নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে দেখা করেন। তিনি তিস্তা-তোর্সা এক্সপ্রেসকে LHB রেকে চালানোর প্রস্তাব দেন।

45
Image Credit : Asianet News

তাঁর দাবি, ইস্টার্ন রেল সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। বিধায়ক পরিতোষ দাস বলেন, “ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আমার দাবিকে মান্যতা দিয়ে তিস্তা-তোর্সা ট্রেনটিকে LHB রেকে চালানোর অনুমোদন দেওয়ায় খুবই ভালো লাগছে। দুর্গাপুজোর আগেই তিস্তা-তোর্সা ট্রেনটি ঝাঁ চকচকে আধুনিক LHB রেকে ছুটবে।”

55
Image Credit : Asianet News

নব্বইয়ের দশকে চালু হওয়া তিস্তা-তোর্সা এক্সপ্রেস উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ট্রেন। যাত্রাপথে অন্যান্য বহু ট্রেনের তুলনায় বেশি স্টেশনে দাঁড়ানোর কারণে উত্তরবঙ্গের মানুষের কাছে এই ট্রেনের জনপ্রিয়তা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: বাংলার ৪২ আসনই মোদীকে উপহার! শুভেন্দুর বড় প্রতিজ্ঞায় তোলপাড়, দেখুন
Recommended image2
Now Playing
Humayun Kabir Cry: আজ কেন কেঁদে ভাসালেন হুমায়ুন? কার প্রতি এত ক্ষোভ?
Recommended image3
Now Playing
Kunal Ghosh : কাকলি-সুদীপদের বিরুদ্ধে নয়া অভিযোগ কুণাল ঘোষের
Recommended image4
Now Playing
Jalpaiguri News: পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র! বিজেপি নেতার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ
Recommended image5
Now Playing
Naushad Siddiqi : পশ্চিমবঙ্গ নাম নিয়ে কোথায় আপত্তি! বিস্ফোরক নওশাদ সিদ্দিকী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved