MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • TMC Conflict: 'অভিষেক দিদির ভাইপো হতে পারে, কিন্তু আমরা...' দল ছাড়ার আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়

TMC Conflict: 'অভিষেক দিদির ভাইপো হতে পারে, কিন্তু আমরা...' দল ছাড়ার আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের অন্দরে মতবিরোধের জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবার্তা দেওয়ার মতো মন্তব্য করেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Jun 11 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আবারও কী ভাঙবে তৃণমূল?
Image Credit : Asianet News

আবারও কী ভাঙবে তৃণমূল?

বিধানসভা নির্বাচনের পর যে ভাঙন তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে তা আজও অব্যাহত রয়েছে। এবার বেসুরো দলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে সরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সই জালিয়াতির মামলা থেকে। তাই তৃণমূল কংগ্রেসেরই এবার গুঞ্জন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়়ার জল্পনায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নিশানায় অভিষেক
Image Credit : Asianet News

নিশানায় অভিষেক

বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর থেকেই দলের একাংশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও অভিষেকের নেতৃত্ব পছন্দ নয় জনপ্রতিনিধিদের। এই অবস্থায় আবারও অভিষেকের দিকেই উঠল সমালোচনার আঙুল। আর একই সঙ্গে দল ছাড়ার হুঁশিয়ারি।

Related Articles

Related image1
মাত্র কয়েক মিনিটে ফোন থেকেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, হাতের কাছে রাখুন এই ৫ নথি
Related image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাঙ্কে পড়েছে তো? বাড়িতে বসে এভাবেই চেক করুন
310
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
Image Credit : Asianet News

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেসের ভাঙন পর্বের মধ্যে দাঁড়িয়েই রীতিমত বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। অভিষেকের ওপর বেজায় চটে রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, 'মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে? আমি না অভিষেক।'

410
ঘটনার সূত্রপাত
Image Credit : Asianet News

ঘটনার সূত্রপাত

বিধায়কদের সইজাল কাণ্ড থেকেই ঘটনার সূত্রপাত। সই-জালিয়াতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মামলার ওঠার আগেই তাঁকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। তাতেই বেজায় চটেছেন কল্যাণ।

510
কল্যাণের দাবি
Image Credit : ANI

কল্যাণের দাবি

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, বুধবার রাতেই তাঁর পুত্রকে জানানো হয়, অন্য আইনজীবী সই-জালিয়াতি মামলাটির জন্য সওয়াল করবেন। তারপরই মামলা থেকে সরে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি অভিষেকের মামলা ছেড়়ে দিয়েছি। কী উদ্ধত রে বাবা! কাল (বুধবার) আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। মমতার বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতি কৌশিক চন্দকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ শুনানি হত।'

610
কল্য়াণের হুঁশিয়ারি
Image Credit : ANI

কল্য়াণের হুঁশিয়ারি

এখানেই শেষ নয়। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় আরও বলেছেন, 'কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে, জুনিয়রস্য জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। আমি বলে দিয়েছি এর (অভিষেক) সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি। এই উদ্ধত মনোভাব মেনে নেব না। আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।'

710
অভিষেককে নিশানা কল্যাণের
Image Credit : ANI

অভিষেককে নিশানা কল্যাণের

কল্যাণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সরাসরি নিশানা করেন। তিনি বলেন, 'আমি পশ্চিমবঙ্গের এক নম্বর সৎ রাজনীতিক। ওর জন্য আমাদের চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। ওর জন্যই দলটা শেষ হয়ে গেল। তারপরেও এই উদ্ধত্ব। ভাবা যায়!'

810
কল্যাণের মুখেও 'ভাইপো'!
Image Credit : ANI

কল্যাণের মুখেও 'ভাইপো'!

আচমকাই মামলা থেকে সরিয়ে দেওয়ায় রীতিমত ক্ষুদ্ধ কল্যাণ। তিনি আরও বলেন, 'অভিষেকের সঙ্গে দিদির রক্তের সম্পর্ক। ওঁর ভাইপো। কিন্তু আমার মতে মানুষের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। কিন্তু আমরা ৪০ বছর ল়ড়েছি। এখন দিদিকে বেছে নিতে হবে কাকে উনি রাখবেন। অভিষেক পদে থাকলে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাকে চলে যেতে হবে। '

910
ডায়মন্ড হারবার সওয়াল
Image Credit : ANI

ডায়মন্ড হারবার সওয়াল

কল্যাণ এদিন অভিষেককে তুলোধনা করে বলেন, 'এর আগে ২০২২ সালেও আমি বলেছি, ওকে দিয়ে চলবে না। আমি একা বলেছিলাম তখন। ডায়মন্ড হারবার মডেল নিয়েও আমি আগে প্রশ্ন তুলেছি। কিন্তু ওর ঔদ্ধত্য কমেনি। এ বার ফাইনাল কল নিতে হবে দিদিকেই।'

1010
তাহলে কি দল ছাড়বেন কল্যাণ?
Image Credit : chatgpt

তাহলে কি দল ছাড়বেন কল্যাণ?

তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদের জেরেই এবার দল ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়? এর উত্তর সরসারি দেননি। দুঁদে আইনজীবী এবার পুরো বলটাই রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কোর্টে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
মাত্র কয়েক মিনিটে ফোন থেকেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, হাতের কাছে রাখুন এই ৫ নথি
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাঙ্কে পড়েছে তো? বাড়িতে বসে এভাবেই চেক করুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved