MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA

আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA

TPA excluded: স্বাস্থ্যসাথীতে একাধিকবার ভুয়ো বিল নিয়ে অভিযোগ উঠেছিল। কিন্তু আগামী দিনে আয়ুষ্মার ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য়বিমা প্রকল্পে যাতে এজাতীয় দুর্নীতি না হয়, সাধারণ মানুষকে হয়রান না হতে হয় তারজন্যই বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Oct 16 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নজিরবিহীন সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের
Image Credit : GEMINI

নজিরবিহীন সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিলের অভিযোগ দীর্ঘদিনের। এত দিন একাধিক নির্দেশিকা জারি হলেও কোনও টিপিএ সংস্থাকে ছেঁটে ফেলা হয়নি। এবার আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ক্ষেত্রে সেই নজিরবিহীন পদক্ষেপই করল স্বাস্থ্য ভবন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কারা এই টিপিএ
Image Credit : AI

কারা এই টিপিএ

টিপিএ বা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর হল সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের মধ্যস্থতাকারী সংস্থা। বিমার অঙ্ক অনুমোদনের প্রশ্নে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুয়ো বিল ধরার জন্যই এদের নিয়োগ করা হয়েছিল।

Related Articles

Related image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Related image2
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
310
নতুন প্রকল্পে নতুন ব্যবস্থা
Image Credit : CHATGPT

নতুন প্রকল্পে নতুন ব্যবস্থা

গত অগস্টে আয়ুষ্মান ভারতের সঙ্গেই রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। স্বাস্থ্যসাথী এখনও পুরোপুরি অতীত না হলেও আগামিদিনে এই দুই প্রকল্পের মাধ্যমেই পরিষেবা পৌঁছে দিতে চাইছে নতুন সরকার।

410
দরপত্রে আটটি সংস্থা, বাতিল দুটি
Image Credit : Asianet News

দরপত্রে আটটি সংস্থা, বাতিল দুটি

টিপিএ বা ইমপ্লিমেনটেশন সাপোর্ট এজেন্সি বাছতে দরপত্র ডাকা হয়। তাতে যোগ দেয় আটটি সংস্থা। তার মধ্যে দুটি টিপিএ প্রাইভেট লিমিটেডকে বাতিল করা হয়েছে।

510
নির্দেশিকায় কী বলা হল
Image Credit : Asianet News

নির্দেশিকায় কী বলা হল

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, এই দুই সংস্থার বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারি প্রকল্পের নিয়মকানুন মেনে কাজ করেনি তারা। তাই দরপত্রের প্রক্রিয়া থেকে বাদ পড়ল দুই সংস্থা।

610
কীভাবে হত অনিয়ম
Image Credit : ANI

কীভাবে হত অনিয়ম

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, স্বাস্থ্যসাথীতে 'মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজে' চিকিৎসার খরচের কোনও সীমা ধার্য নেই। অন্য দিকে অস্ত্রোপচারের প্যাকেজে সীমা রয়েছে। অভিযোগ, অস্ত্রোপচারের রোগীকে মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজে ভর্তি দেখিয়ে বিলের অঙ্ক বাড়ানো হত।

710
বর্ধমানের নার্সিংহোমের উদাহরণ
Image Credit : Asianet News

বর্ধমানের নার্সিংহোমের উদাহরণ

স্বাস্থ্য ভবনের এক কর্তার দাবি, অর্থোপেডিক অস্ত্রোপচারের রোগীকে মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজের রোগী দেখিয়ে ৪০ হাজার টাকার বিল ৯০ হাজার টাকা করা হয়েছে। শুধু বর্ধমানের একটি নার্সিংহোমেই এমন ১৪টি ঘটনা মিলেছে বলে তাঁর দাবি।

810
নথিতেও গরমিল
Image Credit : AFP

নথিতেও গরমিল

ওই কর্তার অভিযোগ, কিছু নার্সিংহোমের বিমার নথিতে মেরুদণ্ডের অস্ত্রোপচার করেছেন অর্থোপেডিক সার্জন, অথচ এই অস্ত্রোপচার করেন নিউরো সার্জনেরা। যে রোগের চিকিৎসা হয়নি, তারও বিল তৈরির অভিযোগ উঠেছে।

910
টিপিএ-দের বিরুদ্ধেও অভিযোগ
Image Credit : GEMINI

টিপিএ-দের বিরুদ্ধেও অভিযোগ

অভিযোগ, কিছু টিপিএ সংস্থা অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো বিল আটকানোর কোনও চেষ্টাই করেনি। স্বাস্থ্য ভবনে এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলেও সূত্রের খবর।

1010
স্বাগত বেসরকারি হাসপাতালের সংগঠনের, সতর্ক স্বাস্থ্য ভবন
Image Credit : GEMINI

স্বাগত বেসরকারি হাসপাতালের সংগঠনের, সতর্ক স্বাস্থ্য ভবন

বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে 'অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম'। সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে জানান, আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও অভিযুক্ত টিপিএ-দের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। তবে এখনই উচ্ছ্বাস দেখাতে রাজি নন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এ নিয়ে মন্তব্য করতে চাননি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ঘূর্ণিঝড় অর্ণবের বিদায়ের পরেই কি বাংলায় জাঁকিয়ে শীত? হু হু করে নামবে পারদ, কী বলছে আবহাওয়া দফতর
Recommended image2
Govt Scheme: ৫ নভেম্বর অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, ৪৮ লক্ষ রাজ্যবাসীকে টাকা দেবে সরকার
Recommended image3
Now Playing
CM Suvendu on Indranil: 'ও একা খায়নি, খাইয়ে খেয়েছে' ইন্দ্রনীলকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য! মমতা থেকে সিপিএম, কী বললেন মুখ্যমন্ত্রী?
Recommended image4
Now Playing
Indranil Sen Arrest Update: ইন্দ্রনীল সেনের গ্রেফতারি! ভদ্রেশ্বরে লাড্ডু বিলি বিজেপির, কী বললেন দীপাঞ্জন?
Recommended image5
North Bengal News: বদলের বাংলায় দীপাবলির আগেই খুলল চা বাগান, মুখে হাসি ফুটল চা শ্রমিকদের
Related Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved