MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: পালাবদলের বঙ্গে হাওয়া বদল, বিকেলের পর থেকেই প্রবল দুর্যোগের পূর্বাভাস এই জেলাগুলিতে

West Bengal Weather: পালাবদলের বঙ্গে হাওয়া বদল, বিকেলের পর থেকেই প্রবল দুর্যোগের পূর্বাভাস এই জেলাগুলিতে

Today West Bengal Weather: বঙ্গে বিজেপি সরকারের প্রথমবার শপথ গ্রহণের দিনে কেমন থাকবে আবহাওয়া? কতটা গরম বাড়বে নাকি ফের কালবৈশাখির সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 09 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত দেশের প্রধানমন্ত্রী সহ একাধিক ভিপিআইপিরা। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অথচ দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার জানান, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শহরে। শনিবার ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে অনুষ্ঠানে যে কিছুটা ব্যাঘাত করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image Credit : X

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপাতত কয়েকদিন বজায় থাকবে এইরকম আবহাওয়া। 

Related Articles

Related image1
Manoj Agarwal: মনোজে সন্তুষ্ট কমিশন, দক্ষ ভোট পরিচালনার পুরস্কার দিতে চলেছে বিজেপি
Related image2
বিজেপির হাত ধরে নস্ট্যালজিয়া কাটিয়ে ফের ছন্দে ফিরছে মহাকরণ, রাইটার্সের অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস
36
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

৯ মে শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির দাপট বাড়বে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টায়। এছাড়াও রবিবার ছুটির দিনে অর্থাৎ ১০ মে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কমে ৪০-৫০ কিমি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

46
কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ
Image Credit : Meta AI

কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ

১১ ও ১২ মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৩ মে পর্যন্ত বঙ্গ জুড়ে জেলায় জেলায় এই ঝড়-বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাত হবে। 

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ১৩-১৪ মে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

66
বৃষ্টি নিয়ে সতর্ক বার্তা হাওয়া অফিসের
Image Credit : X

বৃষ্টি নিয়ে সতর্ক বার্তা হাওয়া অফিসের

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামোর ক্ষতি হতে পারে এবং গাছ ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে। প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৫ সেমি এবং জলপাইগুড়ির গয়েরকাটায় ৬ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারকেশ্বরে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta High Court: খালি করতেই হবে অভিষেকের অফিস, ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
Ajker Bangla News Live: Calcutta High Court - খালি করতেই হবে অভিষেকের অফিস, ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image3
WB Weather Update: বর্ষা বিদায়ের আসন্ন সময়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে
Recommended image4
Now Playing
Rekha Patra Viral Video: জমি বিবাদে ভাইরাল ভিডিও! পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় মুখ খুলে কী বললেন রেখা?
Recommended image5
Now Playing
Bankura News: মেয়াদ পেরনো খাবারেই চলছে ব্যবসা? ইন্দপুরে হোটেল-মিষ্টির দোকানে খাদ্য দফতরের কড়া নজর
Related Stories
Recommended image1
Manoj Agarwal: মনোজে সন্তুষ্ট কমিশন, দক্ষ ভোট পরিচালনার পুরস্কার দিতে চলেছে বিজেপি
Recommended image2
বিজেপির হাত ধরে নস্ট্যালজিয়া কাটিয়ে ফের ছন্দে ফিরছে মহাকরণ, রাইটার্সের অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved