MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather Alerts: ভোটবঙ্গে কালবৈশাখীর দাপটে ভেস্তে যেতে পারে গণনার কাজ? হাওয়া বদল নিয়ে রইল বিরাট আপডেট

WB Weather Alerts: ভোটবঙ্গে কালবৈশাখীর দাপটে ভেস্তে যেতে পারে গণনার কাজ? হাওয়া বদল নিয়ে রইল বিরাট আপডেট

Today West Bengal Weather: রবিবার ছুটির দিনে সকাল থেকেই আকাশে রোদ-মেঘের উঁকিঝুঁকি চলছে। সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? ভোট গণনার দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 03 2026, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী শিলাবৃষ্টি তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের গণনা পর্ব। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদহ জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। বুধবার সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি কমবে রাজ্যে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

27
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

Related Articles

Related image1
Humayun Kabir: তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন
Related image2
Uttar Pradesh News: মদ্যপানের জন্য জল আনতে আপত্তি! উত্তর প্রদেশে আত্মীয়ের হাতে চরম পরিণতি নাবালকের
37
সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Image Credit : Getty

সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গণনার দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব ব্যাপকতা এবং পরিমাণ আরও বাড়বে। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

47
দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

57
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

67
ভোট গণনার দিন উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Getty

ভোট গণনার দিন উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা ঝোড়ো হাওয়ার গতি কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ শুষ্ক আবহাওয়া।

77
কলকাতার আবহাওয়ার আপডেট
Image Credit : X

কলকাতার আবহাওয়ার আপডেট

রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কাল রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election 2026: "দশ জন্মেও আঁচড় কাটতে পারবে না", ফলতা উপনির্বাচন প্রসঙ্গে কমিশনকে নিশানা অভিষেকের
Recommended image2
Now Playing
Dilip Ghosh: ফলতায় ২১মে ২৮৫টি বুথে আবার নির্বাচন, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?
Recommended image3
Humayun Kabir: তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন
Recommended image4
নিজেদের হাল ফেরানোই চ্যালেঞ্জ লালের, ৪ মে অলৌকিক কিছুর অপেক্ষায় বামেরা
Recommended image5
WB Election Result: নির্বাচনের কাউন্টিং নিয়ে বড় পদক্ষেপ, অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
Related Stories
Recommended image1
Humayun Kabir: তার দলের সমর্থন নিয়েই গড়তে হবে সরকার! ৪ মে-র পর মমতা-অভিষেক কোথায় যাবেন? ঠিকানা বলে দিলেন হুমায়ুন
Recommended image2
Uttar Pradesh News: মদ্যপানের জন্য জল আনতে আপত্তি! উত্তর প্রদেশে আত্মীয়ের হাতে চরম পরিণতি নাবালকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved