MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • 'কুল কুল ঠান্ডা', মেয়েকে নিয়ে ভোট দিয়ে বেরিয়েই বললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

'কুল কুল ঠান্ডা', মেয়েকে নিয়ে ভোট দিয়ে বেরিয়েই বললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোট দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরে ভগবৎ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন তিনি। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, “মানুষকে বলব, সুস্থ ভাবে ভোট করুন। কুল কুল ঠান্ডা, আরামসে ভোট করুন।”

1 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 23 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোট দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরে ভগবৎ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন তিনি। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, “মানুষকে বলব, সুস্থ ভাবে ভোট করুন। কুল কুল ঠান্ডা, আরামসে ভোট করুন।” তিনি আরও বলেন, “খুব ভাল শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। বীরভূমের ১১টি আসনেই জিতব।” অনুব্রতের মেয়ে সুকন্যার হাতে তাঁর মায়ের একটি ছবি। সেটা নিয়েই ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন তিনি। বললেন, ‘‘অনেক কঠিন সময়ে মাকে পাইনি। আজ মায়ের ছবি নিয়েই ভোট দিতে এসেছি।’’

24
Image Credit : Asianet News

এদিকে, একেবারে অন্য ছবি ধরা পড়েছে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। বোলপুরের নিচুপট্টিতে ফাঁকা অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা। কোনও দলীয় কর্মী-সমর্থকের দেখা নেই। শুধু রয়েছেন কয়েক জন নিরাপত্তা কর্মী। একই রকম ফাঁকা বোলপুরে অনুব্রতের দলীয় কার্যালয়ও।

34
Image Credit : Asianet News

কয়েক বছর পিছিয়ে গেলে বিধানসভা হোক অথবা লোকসভা নির্বাচন, অনুব্রত মণ্ডলের এক হুঙ্কারে কেঁপে যেত তৃণমূলের রাজনৈতিক মহল। আর সেই কারণেই অনুব্রতকে নজরবন্দি করত নির্বাচন কমিশন৷ এবার আর সেটা হল না। এই বিধানসভা নির্বাচনে কেষ্ট মণ্ডল না থাকলেও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েকজনের নাম তালিকায় রয়েছে।

44
Image Credit : facebook

২০২১ সালেও নির্বাচন কমিশনের তরফ থেকে নজরবন্দি করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে সেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কমিশনের নজর এড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ভোটের আগের দিন স্বমহিমায় ঘুরে বেড়িয়েছিলেন দলীয় কার্যালয়গুলিতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
West Bengal Elections 2026: হুমায়ুন ময়দানে নামতেই তেড়ে এল মমতার ভক্তরা! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল বনাম জেইউপি
Recommended image2
West Bengal Election 2026: কেশপুরে ভোট দিতে গিয়ে মৃত মহিলা ভোটার, পটাশপুরে মৃত আরও ১
Recommended image3
School Summer vacation: ৬ মে পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুলগুলো, বাংলায় কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি?
Recommended image4
বালুরঘাটে সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত মজুমদার, ‘ওয়াররুম’ থেকে নজরদারি
Recommended image5
Now Playing
Dibyendu Adhikari Egra: ১২০ শতাংশ জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন দিব্যেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved