- Home
- West Bengal
- Dipanjan Chakraborty: NSG কমান্ডো থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন, উত্তরপাড়ার কঠিন 'ফাঁড়া' কাটাতে পারবেন তো
Dipanjan Chakraborty: NSG কমান্ডো থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন, উত্তরপাড়ার কঠিন 'ফাঁড়া' কাটাতে পারবেন তো
Dipanjan Chakraborty BJP Candidate: উত্তরপাড়ায় মীনাক্ষী শির্ষণ্যদের প্রতিপক্ষ বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। এনএসজি কমান্ডো থেকে তাঁর রাজনৈতিক জীবনের ঘনটাবহুল উত্থান দেখুন।

BJP প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী
উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। তিনি এনএসজি-র প্রাক্তন কমান্ডো। রাজ্যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই তাঁর পরিচিতি ছিল। কখনও তৃণমূল কখনও আবার নরেন্দ্র মোদীর সমালোচনা শোনা গেছে তাঁর মুখে।
সমালোচক থেকে প্রার্থী
দীপাঞ্জন চক্রবর্তী টিভির পর্দায় পরিচিত মুখ রাজনৈতিক সমালোচক হিসেবে। একই সঙ্গে যুদ্ধ বা সন্ত্রাসবাদী আক্রমণের সময়েই তিনি বিশ্লেষক হিসেবে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন। কিন্তু এবার তিনি আবারও যুদ্ধের ময়দানে।
ভোট যুদ্ধে দীপাঞ্জন
সমালোচক বা বিশ্লেষক থেকে সরাসরি ভোট যুদ্ধের ময়দানে দীপাঞ্জন চক্রবর্তী। উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী মীনাক্ষী চক্রবর্তী ও তৃণমূলের শীর্ষণ্য চক্রবর্তী প্রতিপক্ষ দীপাঞ্জন চক্রবর্তীর। শীর্ষণ্য প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। আর মীনাক্ষী সিপিএম-এর জনপ্রিয় নেত্রী।
ভোটের আগেই বিজেপিতে যোগ
প্রার্থী তালিকা ঘোষণার মাত্র কয়েক দিন আগেই দীপাঞ্জন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী আর শমীক ভট্টাচার্যদের হাত ধরেই রাজ্য রাজনীতির রণাঙ্গনে পা রেখেছিলেন দীপাঞ্জন। সেই সময়েই থেকেই শোনা যাচ্ছিল তাঁকে প্রার্থী করা হবে হবে। বুধবার প্রকাশিত বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় নাম ছিল দীপাঞ্জনের।
দীপাঞ্জনকে প্রার্থী করার কারণ
বিজেপি সূত্রের খবর দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করার অন্যতম কারণই হল তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচক। রাজ্যের নিরাপত্তার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। আরজি কর আন্দোলনের সময়েই সরব ছিলেন দীপাঞ্জন। আর সেই কারণেই দীপাঞ্জনকে প্রার্থী করে লাভ ঘরে তুলতে মরিয়া বিজেপি।
দীপাঞ্জন চক্রবর্তীর কর্মজীবন
দীপাঞ্জন চক্রবর্তী ভারতীয় সেনার প্রাক্তন এনএসজি কমান্ডো। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই গর্ব করে থাকেন। পাশাপাসি তিনি দীর্ঘদিন RAW-এর সঙ্গে যুক্ত ছিলেন। আর তাঁর বৈচিত্রময় কর্মজীবনে একাধিক রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। গুপ্তচর হিসেবে ছদ্মবেশে কর্মজীবনের বেশ কয়েকটি দিন পাকিস্তানেও কাটিয়েছেন।
NSG-র দিনগুলি
এনএসজি-র প্রাক্তন ডেপুটি কমান্ডো ছিলেন দীপাঞ্জন। তাঁর কর্মজীবন নিয়ে লেখা দুটি বইতেই রয়েছে একাধিক অভিজ্ঞতার কথা। বইগুলি হল-'আমি কমান্ডো' ও 'অপারেশন গুড ইউলঃ লাল ফৌজের ডেরায় দীপাঞ্জন'। তিনি একাধিকবার বলেছেলেন তিনি এনএসজি-র প্রথম বাঙালি জিডি অফিসার। এনএসজি-তে ৩০ বছর কাটিয়েছেন।
RAW-এর দিনগুলি
NSG ও RAW -তে একসঙ্গে ১৮ বছর কাটিয়েছেন। তিনি নিজে মুখেই বলেন সেই সময়টা যথেষ্ট কঠিন ছিল। তিনি আরও বলেছেন, সেই সময় বেতন পরিকাঠামোও ঠিক ছিল না। যথেষ্ট কম বেতনেই তাঁকে সংসার চালাতে হয়েছে। তাঁর আদি বাড়ি নদিয়ার কল্যাণীতে।
এনকাউন্টার স্পেশালিস্ট দীপাঞ্জন
দীপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, তিনি খাতায়কলমে ৫০টি এনকাউন্টার করেছেন। একটা সময় এনকাউন্টার স্পেশালিস্ট বলা হত তাঁকে। তিনি এনকাউন্টার করে মোটেও গর্ব অনুভব করেননি বলেও জানিয়েছেন। তিনি বলেছেন,'আমি যে কয়েকজনকে এনকাউন্টার করেছি, প্রত্যেক ডেড বডির কাছে পায়ের জুতো খুলে ক্ষমা চেয়েছি।'
উত্তরপাড় কঠিন 'ফাঁড়া'
কর্মজীবন যথেষ্ট বর্ণময়। একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দীপাঞ্জনকে। কিন্তু তাঁর রাজনীতিক জীবন কেমন হবে? তার উত্তর পাওয়া যাবে ৪ মে। কারণ উত্তরপাড়ার ভোট যুদ্ধ দীপাঞ্জনের কাছে যথেষ্ট কঠিন। তাঁর প্রতিপক্ষ দুই তরুণ প্রার্থী রাজনৈতিক ময়দানে যথেষ্ট পরিচিত নাম।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

