মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা
BJP: বঙ্গ বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন। আর সেই কারণে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। মার্চের প্রথম থেকেই পরীক্ষার মরশুম শেষ হলে রাজ্যজুড়ে প্রচার করবে বিজেপি। ব্রিগেডে সভা করতে পারেন নরেন্দ্র মোদী।

লক্ষ্য বঙ্গ বিধানসভা
বিজেপির লক্ষ্য বঙ্গ বিধানসভা। আর সেই প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে একাধিক বার রাজ্য সফর করেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ঢেলে সাজান হয়েছে বিজেপি সংগনকেও।
বঙ্গ বিধানসভা নির্বাচন
রাজ্য চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। আর তার আগে পরেই নরেন্দ্র মোদী ভোট প্রচারে রাজ্যে আসতে পারেন।
ব্রিগেডে সভা
বিজেপি সূত্রের খবর মার্চ মাসের প্রথম সপ্তাহেই ব্রিগেডে সভার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই রাজ্যে রথযাত্রা কর্মসূচি নিতে চায় গেরুয়া শিবির।
মোদীর সভা সফল করতে উদ্যোগ
এর আগে কৃষ্ণনগর-সহ রাজ্যে একাধিক এলাকায় নরেন্দ্র মোদীর সভায় তেমন ভিড় হয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্য এখন থেকেই উঠেপড়ে গেরুয়া শিবির। একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি।
মার্চের প্রথম সপ্তাহ থেকেই প্রচার
পরীক্ষার মরশুম শেষ হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। তারপর থেকেই পুরোদমে প্রচার শুরু করবে রাজ্য বিজেপি। মার্চের পর থেকেই রাজ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহের একাধিক জনসভা রয়েছে রাজ্যে। সেই সব সভা সফল করার দায়িত্ব রাজ্য বিজেপির ওপর।
ব্রিগেডের জনসভা
বিজপি সূত্রের খবর মার্চের মাঝামাঝি বা শেষের দিকে ব্রিগেডে নরেন্দ্র মোদীকে দিয়ে জনসভা করতে চাইছে বিজেপি। মোদীকে নিয়ে শিলিগুড়িতে আরও একটি সভা করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির।
রথযাত্রা
বিজেপি সূত্রের খবর, দোলযাত্রা ৩ মার্চ। তারপর থেকেই বিজেপি রাজ্য জুড়ে প্রচারের জন্য রথযাত্রা করার পরিকল্পনা করেছে। তার প্রস্তুতিও শুরু করেছে। মোদী আর অমিত শাহের সভায় যাতে প্রচুর মানুষের সমাগম হয় তার লক্ষ্যেও রথযাত্রা থেকে প্রচার করা হবে বলে বিজেপি সূত্রের খবর।
২৯৪ আসনের প্রার্থী তালিকা
ইতিমধ্যেই বিজেপিতে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আর এই বিষয়ে এবার এলাকার নিচুতলার কর্মীদের মতামত নেওয়া হয়েছে। তারপরই চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। কিছু কিছু ক্ষেত্রে একাধিক নামের মধ্যে থেকে একটি নাম বেছে নেওয়া হবে।
বিজেপির বৈঠক
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন ইতিমধ্যেই প্রার্থী তালিকা, ব্রিগেডে মোদীর সভা, রথাযাত্রা এই তিনটি বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। একাধিকবার আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও রয়েছেন সেই বৈঠকে।
প্রার্থী তালিকা
কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে আরও কিছু নাম পাঠাবে। কিংবা তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলিও মিলিয়ে দেখা হবে। তারপরই মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি থেকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

