MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Cyclone Alerts: ঘূর্ণিঝড় 'আখভান'র দাপটে বঙ্গে অতিভারী বৃষ্টির শঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

WB Cyclone Alerts: ঘূর্ণিঝড় 'আখভান'র দাপটে বঙ্গে অতিভারী বৃষ্টির শঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

WB Cyclone Alerts: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে তা পরিণত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 17 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বঙ্গোপসাগরে ফের দুর্যোগের মেঘ
Image Credit : ai

বঙ্গোপসাগরে ফের দুর্যোগের মেঘ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'আখভান' আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম

এই মুহূর্তে আখভান একটি সাধারণ ঘূর্ণিঝড়। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী বা প্রবল (সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল বুধবার ১৮ নভেম্বর এটি আরও শক্তি বাড়াবে। ১৯ তারিখ এটি অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।।

Related Articles

Related image1
Yuva Shakti Scheme: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আবেদন করা যাবে যুবশক্তি প্রকল্পে? রইল বিরাট আপডেট
Related image2
Calcutta High Court: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূলের দুই শিবিরে দ্বন্ধ, হাইকোর্টে ভর্ৎসনার মুখে শোভনদেব
38
ঘূর্ণিঝড়ের গতিবেগ কত?
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

ঘূর্ণিঝড়ের গতিবেগ কত?

অতি তীব্র ঘূর্ণিঝড় আখভান ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার হতে চলেছে। সেই সময় জাস্টিং স্পিড অর্থাৎ ঝোড়ো হাওয়ার গতি ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুন্নির মধ্যবর্তী উপকূলে শুক্রবার আনুমানিক বেলা ১০ টা থেকে ১১ টা নাগাদ এটির ল্যান্ডফলের পূর্বাভাস।

48
আবহাওয়া আমূল বদল
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

আবহাওয়া আমূল বদল

বাংলায় কাল থেকে আবহাওয়া আমূল বদল। তার আগে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। কাল বুধবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু। কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

58
কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ?
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ?

বৃহস্পতিবার বৃষ্টি অনেকাংশে বাড়বে। সেদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। সঙ্গে তীব্র বজ্রপাতের সতর্কতা। বৃষ্টি চলাকালীন ৩০ থেকে ৪০ এবং উপকূল এলাকায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

68
সমস্ত জেলায় বৃষ্টি
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

সমস্ত জেলায় বৃষ্টি

শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। শুক্রবারের তুলনায় পরিমাণ সামান্য কম। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং অতিরিক্ত বজ্রপাতের আধিক্য। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি। যদিও পরিমাণ শুক্র শনিবারের তুলনায় অনেকটা কম।

78
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
Image Credit : Asianet News

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র অশান্ত থাকার কারণে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

88
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : AI Generated

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kalyan Banerjee: 'এরপর কোনও দিন আমাকে ডেকে এনকাউন্টার করে দেবে!', শুভেন্দুকে নিশানা করে বিস্ফোরক কল্যাণ
Recommended image2
Yuva Shakti Scheme: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আবেদন করা যাবে যুবশক্তি প্রকল্পে? রইল বিরাট আপডেট
Recommended image3
Calcutta High Court: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূলের দুই শিবিরে দ্বন্ধ, হাইকোর্টে ভর্ৎসনার মুখে শোভনদেব
Recommended image4
Ajker Bangla News Live: WB Cyclone Alerts - ঘূর্ণিঝড় 'আখভান'র দাপটে বঙ্গে অতিভারী বৃষ্টির শঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
Recommended image5
WB Weather Update: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'! কবে, কোথায় আছড়ে পড়বে?
Related Stories
Recommended image1
Yuva Shakti Scheme: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আবেদন করা যাবে যুবশক্তি প্রকল্পে? রইল বিরাট আপডেট
Recommended image2
Calcutta High Court: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূলের দুই শিবিরে দ্বন্ধ, হাইকোর্টে ভর্ৎসনার মুখে শোভনদেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved