- Home
- West Bengal
- Double Benefits: পুজোর মুখে জোড়া লটারি! জেনে নিন বাংলার রাজ্য সরকারী কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে কত?
Double Benefits: পুজোর মুখে জোড়া লটারি! জেনে নিন বাংলার রাজ্য সরকারী কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে কত?
দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। আগামী ১৫ অক্টোবর মাসের অগ্রিম বেতনের পাশাপাশি বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা মিলবে। এর ফলে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা।

হাতে আর কটা দিন। তারপরই প্যান্ডেলে প্যান্ডেলে শোনা যাবে ঢাকের বাদ্যি। সারা রাজ্য মেতে উঠেছে দুর্গোৎসবের প্রস্তুতিতে। এরই মাঝে এর দারুণ খবর। এবার রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছে ডবল লটারি।

সদ্য জারি হওয়া বিজ্ঞপ্তি দেখে খুশির হাওয়া চারিদিকে। মা দুর্গা মণ্ডপে আসার আগেই মিলবে অগ্রিম বেতন। সঙ্গে মিলবে বর্ধিত ডিএ। সাধারণ নিয়ম অনুসারে, মাসের শেষ কাজের দিনে বেতন হয়। এবার বদলে গেল সব নিয়ম। এবার পুজোর মাসে অগ্রিম বেতন মিলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরের বেতন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড এবং সাম্মানিকের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে ১৫ তারিখ। এই দিন বেতন, মজুরি, পারিশ্রমিক, সাম্মানিক এবং স্টাইপেন্ড -র পাশাপাশি পেনশনভোগীদেরও অর্থ প্রদান করা হবে।
জুন মাসে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিল। বর্তমানে জুড়েছে ২০ শতাংশ। এখন ৩৮ শতাংশ হারে মিলছে ডিএ।
এবার এল আরও বড় খবর। এবার পুজোর আগে একদিকে যেমন মিলবে বর্ধিত ডিএ তেমনই মিলবে অগ্রিম বেতন। এতদিন রাজ্য সরকারী কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। এবার মিলবে ৩৮ শতাংশ অর্থাৎ যাদের বেসিক ২০ হাজার। তারা একদিন ৩,৬০০ টাকা ডিএ পেতেন। কিন্তু ২০ শতাংশ বৃদ্ধি হওয়ায় সেই অর্থের পরিমাণ দাঁড়াবে ৭,৬০০ টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

