MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Election Results 2026: যে ডজন জোড়া কেন্দ্রের ফলই বলে দেবেই রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন

WB Election Results 2026: যে ডজন জোড়া কেন্দ্রের ফলই বলে দেবেই রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন

WB Election Results 2026: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই জানা যাবে রাজ্যে কে সরকার গড়ছে। ফলপ্রকাশের আগে জানুনএমন ডজন-জোড়া আসন যেগুলির জয়-পরাজয় পরিবর্তন না প্রত্যাবর্তন তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেবে। এইসব আসনই রাজ্যের ফলের স্পষ্ট সূচক হয়ে উঠতে পারে।

4 Min read
Author : Partha Pratim Chandra
Published : May 02 2026, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
১) ভবানীপুর ও নন্দীগ্রাম
Image Credit : ANI

১) ভবানীপুর ও নন্দীগ্রাম

এই দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর ও নন্দীগ্রাম-দুটি কেন্দ্রেই যদি শুভেন্দু জিতে যান, তাহলে ধরে নেবেন নিশ্চিতভাবেই রাজ্যে পরিবর্তন হচ্ছে। আবার নন্দীগ্রামে জিতলেও যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারেন শুভেন্দু, তাহলে ধরে নিতে হবে রাজ্যজুড়ে জোর টক্কর হবে। কিন্তু যদি দুটি কেন্দ্রেই রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা হেরে যান তাহলে চতুর্থবার মমতার সরকার গড়া নিশ্চিত হয়ে যেতে পারে। অন্তত বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। যদিও ভোটের ফল এমন একটা জিনিস অনেক সহজ অঙ্কই গুলিয়ে যাবে, আবার অনেক অবিশ্বাস্য জিনিসও মিলে যায়। তবে এটাকে সূচক ধরতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
 ২) পানিহাটি ও বরানগর
Image Credit : ANI

২) পানিহাটি ও বরানগর

কলকাতা শহর লাগোয়া উত্তর ২৪ পরগণার এই দুটি কেন্দ্রের ফল অনেক কিছুই বলে দেবে। এই দুটি কেন্দ্রেই প্রচারে এগিয়ে বিজেপি প্রার্থীরা। বরানগরের প্রচারে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি-কে টেক্কা দিয়েছেন বিজেপির সজল। আবার পানিহাটিতে তৃণমূলের প্রচারকে ফিকে করে দিয়েছে বিজেপির প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথ-কে ঘিরে আবেগ। তবে শেষ পর্যন্ত এই দুটি কেন্দ্রেই জোর টক্কর হবে। বিশেষজ্ঞমহলের ধারণা, রাজ্যে এবার কম করে ৭০-৭৫টি আসনে এত জোর টক্কর হবে যে ১-৩ ভোট শতাংশের ব্যবধানে ভোটের ফল নির্ধারিত হবে। পানিহাটি ও বরানগর এমন দুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্র যেখানে বুঝে ফেলা যাবে ৫০:৫০ আসনে শেষ পর্যন্ত খেলা কে বের করতে পারে। তাই দুই কেন্দ্রের ফল সূচক হয়ে উঠতে পারে।

Related Articles

Related image1
Now Playing
Narendra Modi: ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল, এবার সেটা করবে ভবানীপুর!’ মমতাকে খোঁচা মোদীর
Related image2
Suvendu Adhikari: 'মমতাকে লড়ে হারাব', ভবানীপুর থেকে ঠিক এই কারণেই জিতবেন,দাবি শুভেন্দুর
312
৩) শিবপুর ও বালি
Image Credit : SOCIAL MEDIA

৩) শিবপুর ও বালি

রাজ্য়ে পরিবর্তন হতে হলে হাওড়া জেলায় ভাল ফল করতে হবে বিজেপি-কে। যে হাওড়া জেলা ২০১১ থেকে তৃণমূলের দুর্গ হয়ে উঠেছে। এই জেলার ১৬টি আসনে বিজেপি এবার অন্তত ৮টি আসনে জয়ের লক্ষ্য নিয়েছে। সেটা হলে রাজ্য়ে ক্ষমতার পরিবর্তন হবেই বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আর বিজেপিকে যদি সেটা করতে হয়, তাহলে রুদ্রনীল ঘোষকে বালি ও সঞ্জয় সিং-কে বালিতে জিততে হবে

412
৪) ভাঙড় ও ক্যানিং পূর্ব
Image Credit : Asianet News

৪) ভাঙড় ও ক্যানিং পূর্ব

ভাঙড় ও ক্য়ানিং পূর্ব- এই দুটি কেন্দ্রের ফল ধারণা দিয়ে দেবে রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গে তৃণমূলের সংখ্য়ালঘু ভোটব্যাঙ্কে চিড় ধরেছে কি না। আইএসএফের দুই প্রার্থী নৌসাদ সিদ্দিকি ও আরাবুল ইসলামের কাছে তৃণমূল হেরে গেলে ধরে নিতে হবে সংখ্য়ালঘুরা দিদির দলের থেকে মুখ ফিরিয়েছি। ফলে দক্ষিণ ২৪ পরগণার আরও কিছু নিশ্চিত আসন, হুগলি-উত্তর ২৪ পরগণায় মজুবত ঘাঁটিগুলিতেও ধাক্কা খাবে তৃণমূল। আর সবটা মিলে গেলে নিশ্চিত ভরাডুবি মমতার।

512
৫) সিঙ্গুর ও তারকেশ্বর
Image Credit : our own

৫) সিঙ্গুর ও তারকেশ্বর

সিঙ্গুর ও তারকেশ্বর- হুগলি জেলা এবার বিজেপির পাখির চোখ। ২০১৯ লোকসভায় রাজ্যে বিজেপির চমকপ্রদ ফলের পিছনে হুগলির বড় ভূমিকা ছিল। এবার এই জেলায় তৃণমূলের থেকে বেশি আসনে জিততে মরিয়া বিজেপি শিবির। সেটা করতে হলে সিঙ্গুরে বেচারাম মান্নাকে হারাতে হবে বিজেপিকে, আর তারকেশ্বরে জিততে হবে সন্তু পান-কে।

612
৬) মেদিনীপুর সদর ও খড়গপুর সদর
Image Credit : Facebook

৬) মেদিনীপুর সদর ও খড়গপুর সদর

মেদিনীপুর সদর ও খড়গপুর সদর

পশ্চিম মেদিনীপুর এবার রাজ্য পালাবাদলের আবহে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার ১৫টি আসনের মধ্যে বিজেপির নজরে এবার ৮টি আসন। যা রাজ্যে পরিবর্তনের জন্য খুবই দরকার। সেটা করতে হলে বিজেপি মেদিনীপুর সদরে হারাতে হবে তৃণমূলকে। পাশাপাশি ঘাটাল ও খড়গপুর সদর ধরে রাখতে হবে। জিততে হবে দাঁতন, পিংলার মত আসনেও। তবে সূচক হিসেবে বলা যায় মেদিনীপুর সদর ও খড়গপুর সদরে বিজেপি যদি জিতে যায় তাহলে এই জেলায় 'খেলা ঘুরে' যেতে পারে। অন্তত এমনটাই মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা।

712
৭) মালতিপুর ও মোথাবাড়ি
Image Credit : Facebook

৭) মালতিপুর ও মোথাবাড়ি

রাজ্যে বিধানসভা ভোটে মালদা জেলা বড় ভূমিকা পালন করে। বঙ্গে বিজেপির উত্থানের পিছনে মালদার বড় অবদান রয়েছে। এবার মালদায় তৃণমূল বড় ধাক্কা খেতে চলেছে তা অনেক বিশেষজ্ঞই বলছেন। আমের জেলায় তৃণমূল ঠিক কত বড় ধাক্কা খাবে তার একটা বড় সূচক হতে পারে মৌসম বেনজির নুরের প্রার্থী হওয়া মালতিপুর ও SIR নিয়ে উত্তপ্ত হওয়া মোথাবাড়ি। এই দুটি কেন্দ্রে তৃণমূল হারলে ধরে নিতে হবে এই জেলা, এমনকী মুর্শিদাবাদেও বড় ধাক্কা খেতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ এই অঞ্চলের সংখ্য়ালঘু ভোটব্যাঙ্ক কোনদিকে তা এই দুটি আসনের ফল দেখে আন্দাজ করতে পারা যাবে।

812
৮) বহরমপুর ও রেজিনগর
Image Credit : ANI

৮) বহরমপুর ও রেজিনগর

বহরমপুর ও রেজিনগর

মুর্শিদাবাদে গত বিধানসভা ভোটে তৃণমূল ২২টি-র মধ্যে ২০টি আসনে জিতেছিল। কারণ সেবার কংগ্রেস, সিপিএম বা বামেদের সব সংখ্যালঘু ভোটই পড়েছিল দিদির ঝুলিতে। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। নবাবের জেলায় সংখ্যালঘু ভোটব্য়াঙ্কে এবার দিদিকে বড় ধাক্কা দিতে পারে কংগ্রেস, বাম ও হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। অধীররঞ্জন চৌধুরী বহরমপুর ও হুমায়ুন কবীর রেজিনগর বা নওদায় জিতে গেলে ধরে নিতে হবে জেলার বেশিরভাগ আসনেই বড় সঙ্কটে পড়বে তৃণমূল। ডোমকল, জলঙ্গি, রানিনগরে বামেরা অঘটন ঘটালে দিদির বিপদ আরও বাড়বে। তাই চোখ রাখুন মুর্শিদাবাদের ফলের দিকে।

912
৯) দিনহাটা ও মাথাভাঙা
Image Credit : Asianet News

৯) দিনহাটা ও মাথাভাঙা

দিনহাটায় প্রার্থী তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ ও মাথাভাঙা বিজেপির হয়ে দাঁড়িয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই দুটি আসনে যদি কেউ হেরে যান, ধরে নিতে হবে কোচবিহার জেলায় তাদের দলের বিপর্যয় হতে পারে। বিজেপি-তৃণমূল, দুটি দলই এবার কোচবিহারে ভাল ফলের আশায়।

1012
১০) শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি
Image Credit : Asianet News

১০) শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি

দার্জিলিং জেলার এই দুই আসন বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপির এই দুই মজবুত আসনে তৃণমূল আঁচড় কাটতে পারলে ধরে নিতে হবে উত্তরবঙ্গে জোড়া ফুল শিবিরের আসন বাড়তে পারে।

1112
১১) সিউড়ি ও রামপুরহাট
Image Credit : Asianet News

১১) সিউড়ি ও রামপুরহাট

বীরভূম জেলায় এবার ব্যথা পাবে তৃণমূল। গত কয়েকটি ভোটে বীরভূমে তৃণমূলের একাধিপত্যে বড় রকম ধাক্কা দিতে চলেছে বিজেপি। বিশেষজ্ঞমহলের এমনই ধারনা। বীরভূমের খেলা কতটা ঘুরবে তা সিউড়ি, রামপুরহাট, ময়ূরেশ্বর ও দুবরাজপুরের ফলে বলে দিতে পারে। তবে সিউড়ি ও রামপুরহাটে বিজেপি জিতে গেলে বীরভূমে তৃণমূলের দুর্গে নিশ্চিতভাবেই ফাটল ধরবে।

1212
১২) শালতোড়া ও বীনপুর
Image Credit : our own

১২) শালতোড়া ও বীনপুর

জঙ্গলমহল এবারের ভোটে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। আর জঙ্গলমহলের এই দুটি কেন্দ্র- বাঁকুড়ার শালতোড়া আর ঝাড়গ্রামের বিনপুর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটি আসনের ফল সামগ্রিক জঙ্গলমহলের ফলের প্রতিচ্ছবি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ডিএ বা বেতন কমিশন নয়! রাজ্যের এই সরকারি কর্মীরা পাবেন মোটা টাকা সাম্মানিক! পুজোর আগেই ঢুকবে টাকা
Recommended image2
Now Playing
Canning News: থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ! BJP-র বিক্ষোভে প্রকাশ্যে ভাইরাল ভিডিও
Recommended image3
Annapurna Bhandar: ফের চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, ভাতা পেতে দ্রুত এই কাজ করে নিন
Recommended image4
Now Playing
Food Safety News: মিষ্টির দোকান-হোটেলে আচমকা অভিযান! তল্লাশি চালাতেই মিলল কেমিক্যাল রং
Recommended image5
Now Playing
Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
Related Stories
Recommended image1
Now Playing
Narendra Modi: ‘পাঁচ বছর আগে নন্দীগ্রাম যেটা করেছিল, এবার সেটা করবে ভবানীপুর!’ মমতাকে খোঁচা মোদীর
Recommended image2
Suvendu Adhikari: 'মমতাকে লড়ে হারাব', ভবানীপুর থেকে ঠিক এই কারণেই জিতবেন,দাবি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved