WB Weather Update: বঙ্গে শীতের আগমনে বাধা! কবে থেকে কাঁপবে কলকাতা?
WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতায় নভেম্বরের শুরুতে শীত পড়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে পারে।

WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শুরুতেই কলকাতায় শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তার সবচেয়ে বড় কারণ হল বঙ্গোপসাগরে নিম্নচাপ। সম্ভাব্য এই নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে বঙ্গে শীতের আগমনে বিলম্ব হতে পারে।

এমনকী নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর-পূর্ব ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে। আর ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার শীতের মেয়াদ বেশ কম হতে পারে। কলকাতায় ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাকাপাকিভাবে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকায় এখনই শীতের দেখা মিলবে না।
কলকাতা ও আশেপাশের জেলাগুলোতে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরবঙ্গে ঋতু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হবে।
রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় সমতলে হালকা শীতের আমেজ অনুভূত হবে। কিছু জায়গায় কুয়াশাও দেখা যেতে পারে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ইতিমধ্যেই বেশ ঠান্ডা পড়েছে।
স্থানীয় বাসিন্দারা শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন। নভেম্বরেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রথম সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ বেশিরভাগ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.
