WB Weather Update: বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
WB Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম এবং সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ এক বা দুই দফা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই থাকবে।
বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা সক্রিয় থাকায় মঙ্গলবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।


