WB Weather Update: মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন সপ্তাহের শুরুতেই অর্থাৎ ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার মেজাজে পরিবর্তন আসতে চলেছে। দিনভর থেমে থেমে এক-দুই পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
WB Weather Update: মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন সপ্তাহের শুরুতেই অর্থাৎ ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার মেজাজে পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সবত্রই হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়াআজ তিলোত্তমার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। দিনভর থেমে থেমে এক-দুই পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (প্রায় ৭৬% থেকে ৮০%) বৃষ্টি না হলে বা মেঘ কাটলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির সময় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতিদক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি এবং এক-দুটি জেলায় এক-দু'পশলা ভারী বর্ষণের পঠভূমি তৈরি হয়েছে।


