MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata Weather: কালবৈশাখীতে লন্ডভন্ড হতে পারে কলকাতা, গোটা বঙ্গই আজ বৃষ্টিতে ভিজবে

Kolkata Weather: কালবৈশাখীতে লন্ডভন্ড হতে পারে কলকাতা, গোটা বঙ্গই আজ বৃষ্টিতে ভিজবে

weather Kolkata west Bengal: প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ গোটা বঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বভাস রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 31 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মেঘলা আকাশ
Image Credit : Getty

মেঘলা আকাশ

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ছিল মেঘে ঢাকা। সোমবার রাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পর তাপমাত্রার পারদও অনেকটা নিচের দিকে। তবে স্বস্তি নেই। মঙ্গলবার সন্ধ্যেবেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ঝড়ের পূর্বাভাস
Image Credit : Getty

ঝড়ের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৭টি জেলায় কালবৈশাখী হতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ৫০-৬০ কিলোমিটার প্রতিঘণ্টা। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Rahul Death Mystery: কতক্ষণ জলে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়? মৃত্যু নিয়ে ৫ প্রশ্নের উত্তর অধরা
Related image2
BJP Vs TMC: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পাল্টা 'ভোটার চুরি'র ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর
310
কলকাতায় ঝড়বৃষ্টি
Image Credit : freepik

কলকাতায় ঝড়বৃষ্টি

আজ সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। সন্ধ্য়েবেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ কলকাতায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। আগামিকালও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করা হয়নি।

410
কলকাতার তাপমাত্রা
Image Credit : freepik

কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে রয়েছে। আগামিকাল থেকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

510
বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বৃষ্টির পূর্বাভাস

আজ গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,কার্শিয়াং আর কালিম্পং-এ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। শুধুমাত্র উত্তরবঙ্গে দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং-এর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

610
ঘূর্ণাবর্তের কারণেই ঝড়বৃষ্টি
Image Credit : Getty

ঘূর্ণাবর্তের কারণেই ঝড়বৃষ্টি

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি বিহার, পশ্চিমবঙ্গের দক্ষিণ হিমালয়, উত্তর বাংলাদেশ, মেঘালয়া আর দক্ষিণ অসমের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আর সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার কারণেই এই দুর্যোগপূর্ণ অবহাওয়া তৈরি হয়েছে।

710
দক্ষিণবঙ্গে ঝড়
Image Credit : ANI

দক্ষিণবঙ্গে ঝড়

দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। কাল গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

810
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : ANI

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎৃসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে. এখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

910
মৎস্যজীবীদের জন্য
Image Credit : ANI

মৎস্যজীবীদের জন্য

উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। উতালপাতাল হতে পারে সমুদ্র। আর সেই কারণে মঙ্গলবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

1010
কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে
Image Credit : ANI

কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে

দক্ষিণবঙ্গের পরিস্থিতি আগামিকাল , বুধবার থেকে স্বাভাবিক হওয়ার কথা। তবে আপাতত কয়েক দিন উত্তরবঙ্গে দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
আজকের আবহাওয়া
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Riju on CM Suvendu: চন্দ্রনাথ রথ খুনে ‘ভাইপো গ্যাং’! ২ কোটির সুপারি নিয়ে শুভেন্দুকে সরাসরি প্রশ্ন ঋজু দত্তের
Recommended image2
Now Playing
CM Suvendu On Annapurna Bhandar: ৩,০০০-এর অপেক্ষা শেষ? মোদীর জন্মদিনেই ‘যোগ্য’দের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা
Recommended image3
Now Playing
Samik Bhattacharya On Rejinagar By Election: রেজিনগরে বিজেপি জিতলেই ১ বছরে শিল্পের ধোঁয়া! শমীকের বড় ঘোষণা
Recommended image4
Now Playing
Los Angeles Air Crash: LIVE সংবাদ সংগ্রহের মাঝেই ভয়াবহ বিপর্যয়! ভেঙে পড়ল NBC-র হেলিকপ্টার
Recommended image5
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Related Stories
Recommended image1
Rahul Death Mystery: কতক্ষণ জলে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়? মৃত্যু নিয়ে ৫ প্রশ্নের উত্তর অধরা
Recommended image2
BJP Vs TMC: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পাল্টা 'ভোটার চুরি'র ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved