- Home
- West Bengal
- আকাশ কালো করে মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু, নিম্নচাপের ভ্রুকুটি আগামী সপ্তাহে
আকাশ কালো করে মেঘের ঘনঘটা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু, নিম্নচাপের ভ্রুকুটি আগামী সপ্তাহে
Weather Kolkata: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে- সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীতে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ। আগামী সপ্তাতে নিম্নচাপের বৃষ্টি হতে পারে।

মেঘের ঘনঘটা
রবিবার সকাল থেকেই মেঘের ঘনঘটা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। থম মেরে রয়েছে আবহাওয়া। মাঝেমধ্যে অবশ্য ঝোড়ো হাওয়া বইছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?
আজ বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কমলা সতর্কতা জারি
দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান- এই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে
উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা
সন্ধ্য়ের মধ্যেই উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। আজ কলকাতার জন্য ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগের কারণ
আলিপুর মৌসম ভবন জানিয়েছে, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা উপ-হিমালয় থেকে পশ্চিমবঙ্গের দিকে সরছে। পাশাপাশি পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বজ্রগর্ভ মেঘের সঞ্চারেই ঝড়বৃষ্টি হচ্ছে।
আগামী সপ্তাহের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের মতে গত কয়েক দিনের মত আগামী সপ্তাহেও দিনের বেলা ভ্যাপসা গরম থাকবে। তবে বিকেলেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যার কারণেই আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ তৈরি
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়তে পারে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

