MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: সকাল থেকেই বৃষ্টিতে ভিজাচ্ছে কলকাতা, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক

Weather News: সকাল থেকেই বৃষ্টিতে ভিজাচ্ছে কলকাতা, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক

Monsoon: মৌসুমি বৃষ্টির জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বর্ষণ চলছে, যার ফলে জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ধসের কারণে শিলিগুড়ি-মিরিক সংযোগে বিঘ্ন ঘটেছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 19 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বর্ষার বৃষ্টি শুরু
Image Credit : ai

বর্ষার বৃষ্টি শুরু

বৃহস্পতিবার রাত থেকেই অসহ্য গরম থেকে মুক্তি দিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার সকাল থেকেই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিপর্যস্ত উত্তরবঙ্গ
Image Credit : Asianet News

বিপর্যস্ত উত্তরবঙ্গ

দক্ষিণবঙ্গ যখন স্বস্তির বৃষ্টিতে ভিজাচ্ছে তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে। জলের তো়ড়ে ভেসেছে অস্থায়ী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়়ি আর মিরিকের মধ্যে। একাধিক জায়গায় নেমেছে ধস।

Related Articles

Related image1
Weather: আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এলো, তাহলে এবার অস্বস্তি কাটিয়ে পাকাপাকি বর্ষা শুরু বঙ্গে?
Related image2
Annapurna : অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের ৩০০০ টাকা কবে অ্যাকাউন্টে? বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী
310
জলস্তর বাড়়ছে বাসাসন নদীতে
Image Credit : Asianet News

জলস্তর বাড়়ছে বাসাসন নদীতে

লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ফের বিপর্যস্ত পাহাড় ও সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতুটি প্রবল স্রোতে ভেসে গেছে। এর ফলে দুধিয়া রুটে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ।প্রশাসন সূত্রে খবর, ২০২৫ সালে দুধিয়া মূল সেতুটি ভেঙে পড়ার পর সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই অস্থায়ী বিকল্প সেতুটি তৈরি করা হয়েছিল।

410
বিপর্যস্ত মিরিক ও সুখিয়াপোখরি
Image Credit : Asianet News

বিপর্যস্ত মিরিক ও সুখিয়াপোখরি

মিরিক, সুখিয়াপোখরি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও যাতায়াতের অন্যতম প্রধান ভরসা ছিল এই পথটি। তবে গত কয়েকদিনের টানা বর্ষণে বালাসনের রুদ্ররূপে শেষরক্ষা হলো না। সেতুটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

510
শিলিগুড়ি বিপর্যস্ত
Image Credit : Asianet News

শিলিগুড়ি বিপর্যস্ত

এদিকে শুধু পাহাড়ের সংযোগকারী পথই নয়, ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক নিচু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত বজায় থাকবে। এই পূর্বাভাস মেলা মাত্রই বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলারও পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন।

610
কলকাতার তাপমাত্রা
Image Credit : Asianet News

কলকাতার তাপমাত্রা

বৃহস্পতিবার থেকেই আবহাওয়া বদলেছে কলকাতার। তাপমাত্রা একঝটকায় নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে।

710
ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
Image Credit : Asianet News

ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই মুখ ভার তিলোত্তমার। ক্ষেপে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জল জমছে। মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে।

810
ঝড়বৃষ্টির পূর্বাভাস
Image Credit : chatgpt

ঝড়বৃষ্টির পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃষ্টিতে ভাসতে পারে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনায়।

910
বর্ষা দেরিতে শুরু
Image Credit : chatgpt

বর্ষা দেরিতে শুরু

কলকাতা-সহ গোটা বঙ্গেই নির্ধারিত সময় বর্ষা এসেছিল। কিন্তু বৃষ্টি কিছুটা হলেও লেটে ইনিংস শুরু করেছে। এখন দেখার এবার কেমন করে খেলে বৃষ্টি।

1010
বৃষ্টি কমের পূর্বাভাস
Image Credit : AI PHOTO

বৃষ্টি কমের পূর্বাভাস

যদিও এবার কলকাতা-সহ গোটা বঙ্গে লা নিনার প্রভাবে বৃষ্টি কম হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কিন্তু আজ সকাল থেকে অন্য কথা বলছে আবহাওয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Goutam Deb Resign: শিলিগুড়ির পুরসভার হাতছাড়া তৃণমূলের, মেয়র পদ থেকে পদত্যাগ গৌতম দেবের
Recommended image2
Now Playing
এতদিন জেলে ছিলেন, সবটা ঠিকমত জানেন না, কুণালকে ধুয়ে দিলেন ঋতব্রত
Recommended image3
Yoga Day: বাংলায় যোগ দিবসের অনুষ্ঠানে আসছেন মোদী, যোগ দেবেন ৩০ হাজার মানুষ, জানালেন দিলীপ ঘোষ
Recommended image4
TMC vs TMC: 'দলত্যাগ বিরোধী আইন এড়াতেই NCPIতে মিশে যাওয়ার চেষ্টা' বিক্ষুদ্ধ সাংসদরে ধুয়ে দিলেন সৌগত
Recommended image5
Now Playing
'তৃণমূলের সর্বনাশ তারিয়ে তারিয়ে উপভোগ করছি', বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের
Related Stories
Recommended image1
Weather: আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এলো, তাহলে এবার অস্বস্তি কাটিয়ে পাকাপাকি বর্ষা শুরু বঙ্গে?
Recommended image2
Annapurna : অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের ৩০০০ টাকা কবে অ্যাকাউন্টে? বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved