MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Weather Update: তাণ্ডব চালাবে কালবৈশাখী, ঝড়-বৃষ্টিতে নাজেহাল হবেন, জানুন ওয়েদার আপডেট

Weather Update: তাণ্ডব চালাবে কালবৈশাখী, ঝড়-বৃষ্টিতে নাজেহাল হবেন, জানুন ওয়েদার আপডেট

আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 10 2026, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ও বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

হাওয়া অফিস বলছে, রবিবার বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

36
Image Credit : Asianet News

মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনও আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।

46
Image Credit : Asianet News

রবিবারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা।

56
Image Credit : Asianet News

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে।

66
Image Credit : Getty

কলকাতায় রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না কলকাতায়। তারপরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রির মধ্য়ে ঘোরাফেরা করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯১ শতাংশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Rekha Patra Viral Video: জমি বিবাদে ভাইরাল ভিডিও! পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় মুখ খুলে কী বললেন রেখা?
Recommended image2
Now Playing
Bankura News: মেয়াদ পেরনো খাবারেই চলছে ব্যবসা? ইন্দপুরে হোটেল-মিষ্টির দোকানে খাদ্য দফতরের কড়া নজর
Recommended image3
Now Playing
রাজ্যে ৫ হাজার কোটির বিনিয়োগ, হবে বিপুল কর্মসংস্থান, বড় ঘোষণা শুভেন্দুর, দেখুন শেষ পর্যন্ত
Recommended image4
কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও SSC-র কাছে চিঠি দফতরের
Recommended image5
Now Playing
Farakka News: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বড় অ্যাকশন! ফারাক্কায় নাবালিকার বিয়ে রুখে বর-কনে সহ আটক ৪
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved