MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather Kolkata: কলকাতায় আকাশ কালো, ভোট গণনার দিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

Weather Kolkata: কলকাতায় আকাশ কালো, ভোট গণনার দিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 02 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার সন্ধ্যার পর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

26
Image Credit : Getty

রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী শিলাবৃষ্টি তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিঘ্নিত হতে পারে গোটা রাজ্যের ভোট গণনা পর্ব। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদা জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে।

36
Image Credit : Gemini AI

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব ব্যাপকতা এবং পরিমাণ আরও বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত।

46
Image Credit : Getty

উত্তরবঙ্গে আজ শনিবারে ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে।

56
Image Credit : Asianet News

পরশু গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা ঝোড়ো হাওয়ার গতি কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ শুষ্ক আবহাওয়া।

66
Image Credit : Asianet News

কলকাতায় রবিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কাল রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। সমস্ত জেলায় আগামী ৭ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রায়) বড় কোনও পরিবর্তন হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Falta Repoll: জাহাঙ্গীরের ডান হাত ইসরাফিলকে গ্রেফতার দাবিতে উত্তাল ফলতা, হুমকি রাজনীতি রোখার মরিয়া লড়াই
Recommended image2
WB Election Results 2026: যে ডজন জোড়া কেন্দ্রের ফলই বলে দেবেই রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন
Recommended image3
Now Playing
Falta News: ‘সিংঘম বনাম পুষ্পা’র পরেই সন্ত্রাস! ফলতায় তৃণমূলের বিরুদ্ধে শিউরে ওঠা অভিযোগ
Recommended image4
West Bengal Election Result 2026: যুদ্ধকালীন পরিস্থিতি! আরও ১৬৫ জন কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ
Recommended image5
Kalighat OC Suspended: রাইফেল হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি, সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved