MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Weather news: জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে?

Weather news: জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে?

সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 20 2026, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে, উত্তরবঙ্গের জেলাসমূহ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কিছু জায়গায় গরম ও আর্দ্র পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

36
Image Credit : Asianet News

বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারও এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

46
Image Credit : Asianet News

পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরের এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে চলবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

56
Image Credit : Asianet News

অন্যদিকে, বুধবার বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলিতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

66
Image Credit : Getty

শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি ঝড়বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পুরুলিয়াতেও। সোমবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Brazil Flood Latest Update: ৩২৯ মিমি বৃষ্টি! নদী উপচে জলমগ্ন ব্রাজিল, ঝড়-বন্যায় ভয়াবহ পরিস্থিতি
Recommended image2
WB DA Hike: দুর্গাপুজোর আগেই জ্যাকপট! শুভেন্দু অধিকারীর দেওয়া কথা মতো কর্মীদের অগ্রিম বেতন ও পেনশন-সহ মিলবে বর্ধিত ডিএ টাকা
Recommended image3
Now Playing
৪০০ বছরের দুর্গাপুজো, জড়িয়ে বিভূতিভূষণের স্মৃতি! ইছামতির পাড়ে আজও মিলনের উৎসব
Recommended image4
Now Playing
টাকা-জমি লিখিয়ে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে ভিটেছাড়া! বাসস্ট্যান্ডে দেড় মাস কাটল দম্পতির
Recommended image5
Now Playing
রাজ্য়ে শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আদানির প্রজেক্টের শিলান্যাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved