দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকের পর এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচনের ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, রাজ্যে একাধিক দফায় ভোটগ্রহণ হবে এবং এপ্রিলের শেষেই ফল ঘোষণা হতে পারে। 

এপ্রিলেই রাজ্যে জুড়ে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে সেই মাসে। প্রকাশ্যে এল এমন খবর। চলতি বছরে যে বিধানসভা নির্বাচন হবে, তা কারও অজানা ছিল না। সেই মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার প্রকাশ্যে এল ভোটের দিনক্ষণ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে। এরপরই নির্বাচনের দিন নিয়ে মিলল এমন ঈঙ্গিত। তবে, আপাতত কোন নিশ্চিত খবর আসেনি। তবে, অনেকেরই আন্দাজ এবার অপ

জানা যাচ্ছে, এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু দফায় বা তিন দফায় রাজ্যে ভোটের প্রস্তাব দিয়েছিলেন। যদিও পশ্চিমবঙ্গে যে এক দফায় ভোটগ্রহণ সম্ভব নয়, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।

প্রসঙ্গত, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে রাজ্যে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। গোটা এপ্রিল মাসজুড়েই হবে নির্বাচন। গণনাও এপ্রিলের শেষ দিকে। রাজ্য ভৌগলিক মানচিত্রকে দেখে কোন এলাকায় কবে ভোটগ্রহণ হবে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ১ মার্চ রাজ্যে আসবে উচ্চ পর্যাদের দল। ভোটের দায়িত্বে থাকা কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে আসবে দলটি। তারা ২ দিন ধরে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনার, এসপি-দের সঙ্গে বৈঠক করবে। ভোটের নিরাপত্তা খতিয়ে দেখবে তারা। কত কেন্দ্রীয় বাহিনী লাগবে, তা নিয়েও হবে আলোচনা।

এখন সময়ের অপেক্ষা। তবে এই এপ্রিলের মাসেই ভোট করার প্রস্তুতি চলছে। মোট ২ থেকে ৪ দফায় হবে নির্বচন। তেমনই এপ্রিলেই বের হবে ভোটের রেজাল্ট।