MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal CM announcement: পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বড় ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ

West Bengal CM announcement: পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বড় ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ

পরবর্তী মুখ্য়মন্ত্রীর নাম ঠিক করতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী।

2 Min read
Author : Sanjoy Patra
| Updated : May 08 2026, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য়মন্ত্রীর নাম ঠিক করতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে। এদিকে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ইঙ্গিত দিয়েছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ANI

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ২০০-রও বেশি আসনে জয়লাভ করে বিজেপি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর এখন সকলের দৃষ্টি রয়েছে কে হবেন মুখ্যমন্ত্রী এবং নতুন মন্ত্রিসভা কেমন হবে তার উপর। ২৯৪ আসনের বিধানসভায় ২০৭টি আসন জিতে বিজেপি শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৫ বছরের রাজনৈতিক দুর্গই ভেঙে দেয়নি, বরং বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে।

36
Image Credit : ANI

বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা বিকেলে জানা যাবে। যদিও এই বিষয়ে খানিকটা ইঙ্গিত দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "একজন জননেতা মুখ্যমন্ত্রী হবেন—এর মাধ্যমেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে। সাংবিধানিক নিয়ম মেনেই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘ সংগ্রামের অবশেষে সাফল্য এসেছে।" আর তাঁর এই বার্তা বিশেষভাবে ইঙ্গিতবাহী। তাঁর মন্তব্য থেকে এটা পরিষ্কার যে কোনও জনপ্রিয় নেতাকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নিতে পারে বিজেপি। আর সেদিক থেকে সবার চেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এটা ঘোষণা হওয়া বাকি রয়েছে।

#WATCH | Kolkata, West Bengal: BJP MP Saumitra Khan says, "... A public leader will become Chief Minister, fulfilling the dream of Syama Prasad Mookerjee. The cabinet is dissolved as per constitutional rules. The long struggle has finally been achieved..." pic.twitter.com/aEyI1Tml0s

— ANI (@ANI) May 8, 2026

46
Image Credit : Getty

ভবানীপুরে মমতাকে হারানোর পর দলে শুভেন্দু অধিকারীর মর্যাদা ও গ্রহণযোগ্যতা আকাশচুম্বী হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। যদি সেটা নয় হয়, তাহলে তাঁকে সবচেয়ে শক্তিশালী স্বরাষ্ট্র বা অর্থ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি এবং মন্ত্রী পদের দৌড়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

56
Image Credit : X

অগ্নিমিত্রা পাল মহিলা ভোটব্যাঙ্ককে আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই, তিনি মুখ্যমন্ত্রী না হলেও তাঁর মন্ত্রী পদ প্রায় নিশ্চিত। দিলীপ ঘোষের সাংগঠনিক অভিজ্ঞতাও সরকারের জন্য সহায়ক হতে পারে। তাই, দিলীপকে মন্ত্রী পদের জন্য বিজেপি বিবেচনা করতে পারে।

66
Image Credit : X

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক, ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং, মুর্শিদাবাদ থেকে দুইবারের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, ভিএইচপি-র পশ্চিমবঙ্গ শাখার প্রাক্তন সভাপতি শ্রুতি শেখর গোস্বামী, প্রাক্তন সাংসদ রূপা গঙ্গেপাধ্য়ায়, আইনজীবী কৌস্তভ বাগচী, দীপক বর্মণ, সজল ঘোষ, ইন্দ্রনীল খান এবং জোয়েল মুর্মুও মন্ত্রী পদের জন্য দৌড়ে রয়েছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta High Court: খালি করতেই হবে অভিষেকের অফিস! ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
Ajker Bangla News Live: Pakistan Hindu Marriage - পাকিস্তানে ফের জোর করে হিন্দু নাবালিকাকে বিয়ে, ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ
Recommended image3
WB Weather Update: বর্ষা বিদায়ের আসন্ন সময়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে
Recommended image4
Now Playing
Rekha Patra Viral Video: জমি বিবাদে ভাইরাল ভিডিও! পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় মুখ খুলে কী বললেন রেখা?
Recommended image5
Now Playing
Bankura News: মেয়াদ পেরনো খাবারেই চলছে ব্যবসা? ইন্দপুরে হোটেল-মিষ্টির দোকানে খাদ্য দফতরের কড়া নজর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved