West Bengal Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর এক সপ্তাহ বাকি। তার আগেই ভোট অবাধ অবং সুষ্ঠভাবে পরিচালনা করতে এবার ইলেকশন কমিশনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হলো। এই বিষয়ে কী বলছে কমিশন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Election 2026: নির্বাচনী বঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজরদারির জন্য সিইও দফতরে (West Bengal Election 2026) সর্বক্ষণের পুলিশ পর্যবেক্ষক নিয়োগের পর এবার টোল ফ্রি নম্বরের উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক ভোট অথবা ভোটের দিন বা ভোট পরবর্তী অশান্তি, হুমকি, ভীতি প্রদর্শন ইত্যাদি নিয়ে জন অভিযোগের জন্য নতুন টোল ফ্রি নম্বর চালু করল সিইও দফতর। টোল ফ্রি নম্বরটি হল 1800345008। 

এতদিন যে 1950 টোল ফ্রি নম্বরে সাধারণ ভোটাররা অভিযোগ জানাতেন সেই নম্বরটিও চালু থাকছে। এই নতুন নম্বর মাল্টি ফেসিলিটির পরিকাঠামোর তৈরি হবে বলেও জানা গেছে। সিইও মনোজ কুমার আগরওয়াল জানান,

বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে সাবধান কমিশন:- 

”1950 নম্বরে আইনশৃঙ্খলা জনিত সমস্যা বা ভীতি প্রদর্শন ছাড়াও ট্রাইবুনাল, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ নথিভূক্ত করা হায়। নতুন ১০ ডিজিটের টোল ফ্রি নম্বর শুধুমাত্র আইনশৃঙ্খলা সমস্যা বা হুমকি-ভয়ভীতির জন্যই তৈরি করা হয়েছে।”

বাংলায় ভোট নিয়ে কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?

শুধু টোল ফ্রি টেলিফোন নম্বর নয়, wbfreefairpoll@gmail.com নামে একটি ডেডিকেটেড ই-মেল আইডি তৈরি করেছে সিইও দপ্তর। এই ই-মেলে নতুন ১০ ডিজিটের টোল ফ্রি নম্বরের মতই একই কারণে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ত্রিস্তরীয় কন্ট্রোল রুম ও বাকি নির্বাচনী মেশিনারি কাজে লাগিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেবে নির্বাচন কমিশন। 

Annapurna: অন্নপূর্ণা প্রকল্পে ৩০০০ টাকা! বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে কতদিনে মিলবে এই টাকা?

উল্লেখযোগ্য, সোমবার থেকেই কাজ শুরু করেছে বাতিল হওয়া বিচারাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল। জোকার এই ট্রাইবুনালে সকাল থেকেই ছিল আবেদনকারীদের ভিড়। কয়েক হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে প্রথম দিন ১৬ জন হাজির ছিলেন। তবে প্রথম দিনেই বেশ কিছু আবেদনকারীর শুনানি হয়েছে বলেও জানা গেছে। 

যদিও সিইও আবেদন জানিয়েছেন ” নির্দিষ্ট কারণ ছাড়া ট্রাইবুনালে অযথা ভিড় করার প্রয়োজন নেই। নির্দিষ্ট পদ্ধতিতেই সংশ্লিষ্ট আবেদনকারী তাঁর স্ট্যাটাস জানতে পারবেন। ” অবশ্য সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইবুনালে আবেদনকারীদের মধ্যে যারা পাশ করবেন তাঁরা আসন্ন নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।