West Bengal Election 2026: চলতে থাকে তুমুল বিক্ষোভ। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু টানা বেশ কিছুক্ষণ সেই বিক্ষোভ চলতে থাকে। প্রসঙ্গত, আমজনতা উন্নয়ন পার্টির নেতা একাধিকবার তৃণমূলকে নিশানা করেছেন নির্বাচনের আগে। কিন্তু কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। তারপর থেকেই তাঁর দিকে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে তৃণমূল। 

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব (West Bengal Election 2026)। ২৩ এপ্রিল, রাজ্যের মোট ১৫২টি আসনে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। একাধিক জায়গা থেকে ঝামেলার খবর আসছে সকাল থেকেই (election 2026 west bengal)।

 হুয়ামুন কবীরকে ঘিরে তুমুল বিক্ষোভ

এবার নওদায় বিক্ষোভের অভিযোগ। কার্যত, ভোটের বঙ্গে সকাল থেকেই গোলমাল! নওদায় হুয়ামুন কবীরকে ঘিরে তুমুল বিক্ষোভ। মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ সামনে আসছে। 

Scroll to load tweet…

নওদা থানা এলাকার অন্তর্গত শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনাটি ঘটে। তৃণমূল ত্যাগী এবং আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর সেই বুথে পৌঁছতেই শুরু হয়ে যায় গোলমাল। তাঁকে ঘিরে ধরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। 

জানা যাচ্ছে, ঐ এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির নাম হাবিব শেখ। তাঁর নেতৃত্বেই হুমায়ুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি, বিক্ষোভ চলাকালীন হুমায়ুনকে সরাসরি বিজেপির দালাল বলেও স্লোগান তোলেন অনেক তৃণমূল কর্মী। ক্রমশই বুথের বাইরের পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। শুধু তাই নয়, হুমায়ুনের গাড়িও ঘিরে রাখা হয়। 

নওদার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে ঝামেলা

সেইসঙ্গে, চলতে থাকে তুমুল বিক্ষোভ। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু টানা বেশ কিছুক্ষণ সেই বিক্ষোভ চলতে থাকে। প্রসঙ্গত, আমজনতা উন্নয়ন পার্টির নেতা একাধিকবার তৃণমূলকে নিশানা করেছেন নির্বাচনের আগে। কিন্তু কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। তারপর থেকেই তাঁর দিকে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে তৃণমূল। 

Scroll to load tweet…

আর সেই আবহেই এবার বিধানসভা নির্বাচন। রাজনৈতিকভাবে উত্তপ্ত এই পরিস্থিতিতে এবার সোজা হুমায়ুনকে ঘিরে ধরে বিক্ষোভ। মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। 

নওদার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর পৌঁছতেই শুরু হয়ে যায় গোলমাল। তাঁকে ঘিরে ধরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।