শিলিগুড়িতে ভুয়ো ভোটের অভিযোগ। এক যুবতী ভোট দিতে আসলে তাঁকে বলা হয়, তাঁর ভোট পড়ে গিয়েছে। মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওই যুবতী বাইরে বেরিয়ে আসেন। যুবতী জানান যে তিনি প্রথমবার ভোট দিতে এসেছিলেন। বুথে গিয়ে জানতে পারেন তাঁর ভোট কেউ আগেই দিয়ে চলে গিয়েছে।
শিলিগুড়িতে ভুয়ো ভোটের অভিযোগ। এক যুবতী ভোট দিতে আসলে তাঁকে বলা হয়, তাঁর ভোট পড়ে গিয়েছে। মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওই যুবতী বাইরে বেরিয়ে আসেন। যুবতী জানান যে তিনি প্রথমবার ভোট দিতে এসেছিলেন। বুথে গিয়ে জানতে পারেন তাঁর ভোট কেউ আগেই দিয়ে চলে গিয়েছে। ফলে তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। যুবতী বলেন, "ভোট যদি অন্য কেউ দিয়ে চলে যায় তাহলে বুথে ভোটারদের আসার দরকার নেই।"
মালদার গাজোলে একই অভিযোগ উঠেছে। এক ভোটার ভোট দিতে গিয়ে জানতে পারেন তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। রিক্তা মণ্ডল বিশ্বাস নামের গাজোলের এক ভোটার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান। অভিযোগ, তিনি ভোট দিতে পারেননি। ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট পোস্টাল ব্য়ালটের মাধ্যমে হয়ে গিয়েছে।
শিলিগুড়ির একটি বুথে সিপিএম ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধেছে। সিপিএম অভিযোগ করেছে যে, তৃণমূল কর্মীরা ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করেছিল।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ার ভোট পড়েছে ১৭.৭০ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে ২০.২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ১৬.৯৬ শতাংশ। এখনও নির্বাচন কমিশনের দফতরে ২০৬টি অভিযোগ জমা পড়েছে।

