West Bengal Election 2026: একাধিক বুথে লম্বা লাইনও চোখে পড়ছে (election 2026 west bengal)। আর এই সবকিছুর মাঝেই যথেষ্ট আত্মবিশ্বাসী কুণাল ঘোষ। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জোড়াফুল প্রার্থী জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হল, শতভাগ। জেনে রাখবেন, যত বেশি ভোট পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ততই বাড়বে।"
West Bengal Election 2026: আত্মবিশ্বাসী কুণাল ঘোষ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বেলেঘাটা কেন্দ্র থেকে লড়ছেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। বুধবার সকাল থেকেই রাজ্যের ১৪২টি আসনে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব (west bengal election date 2026)।
একাধিক বুথে লম্বা লাইনও চোখে পড়ছে (election 2026 west bengal)। আর এই সবকিছুর মাঝেই যথেষ্ট আত্মবিশ্বাসী কুণাল ঘোষ। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জোড়াফুল প্রার্থী জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হল, শতভাগ। জেনে রাখবেন, যত বেশি ভোট পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ততই বাড়বে। কিছু জায়গা ছাড়া আর কোথাও ভোট দিতে তেমন কোনও সমস্যা হচ্ছে না। আমাদের এজেন্টরা সব জায়গায় উপস্থিত রয়েছেন। আমরা সবদিকে ঘুরে বেড়াচ্ছি এবং নিশ্চিত করছি যে, কোথাও যেন কোনওরকম সমস্যা তৈরি না হয়।"
এই কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে, কতটা আত্মবিশ্বাসী রয়েছেন এই তৃণমূল প্রার্থী। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। এখনও পর্যন্ত, হিসেব বলছে, দুপুর ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজারের সামান্য একটু বেশি।
অর্থাৎ, দুটি দফা মিলিয়ে বুধবার ৩টে পর্যন্ত মোট ৫ কোটি ৮৯ লক্ষ ৩৭ হাজারের বেশি ভোট পড়েছে। আর রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৮২ লক্ষ ৫২ হাজার ৬০৩ অন। ভোট শেষের তিন ঘণ্টা আগেই এবার ভোটদানের হার পৌঁছে যায় ৮৬.৩৫ শতাংশতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
