MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • 7th Pay commission: সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন মন্ত্রিসভার, কর্মচারীদের মাইনে কত বাড়বে?

7th Pay commission: সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন মন্ত্রিসভার, কর্মচারীদের মাইনে কত বাড়বে?

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে একথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

2 Min read
Author : Sanjoy Patra
| Updated : May 18 2026, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : our own

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে একথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : our own

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

36
Image Credit : iSTOCK

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বলেন, "রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হবে। তবে কবে হবে তা নোটিফিকেশন দিয়ে জানানো হবে।"

46
Image Credit : our own

তবে ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী বলেন, “আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হবে। তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না।” সপ্তম পে কমিশনের মূল আকর্ষণ হল পে-ম্যাট্রিক্স। এর মাধ্যমে কর্মচারীদের মূল বেতন (Basic Pay) একধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে, তা ঘুচে যাবে।

56
Image Credit : our own

সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ, আগের পে-কমিশনের তুলনায় মূল বেতন গড়ে ২.৫৭ গুণ বৃদ্ধি পায়। কর্মচারীর যদি বেসিক ২০ হাজার টাকা হয়, তাহলে ২.২৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে বেসিক হবে ৫১ হাজার ৪০০ টাকা। আর ষষ্ঠ পে কমিশনে রাজ্যের হারে তিনি যদি ডিএ পান ১৪ শতাংশ, তাহলে এই সপ্তম পে কমিশন লাগু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে ৫০ শতাংশ বা তার বেশি হবে।

66
Image Credit : our own

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র একটি বড় পার্থক্য রয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী নিয়মিত ও বকেয়া ডিএ পাওয়ার পথ প্রশস্ত হবে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Journalist Pension: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: ‘ভোটের সময় তো বলেছিল…!’ অন্নপূর্ণার টাকা পেতে মরিয়া শিলিগুড়ির মহিলারা
Recommended image3
Kolkata Weather Update: কলকাতায় মহাদুর্যোগ! একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে বাড়ছে গঙ্গার জলস্তর
Recommended image4
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image5
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved