MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'বাংলার মেহনতি মানুষের মাথায় হাতুড়ি মারলেন', দুর্গাপুজোর অনুদান নিয়ে মমতাকে তুলোধনা বিজেপির

'বাংলার মেহনতি মানুষের মাথায় হাতুড়ি মারলেন', দুর্গাপুজোর অনুদান নিয়ে মমতাকে তুলোধনা বিজেপির

দুর্গাপুজো অনুদান ২৫ হাজার টাকা বৃদ্ধি করে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মাশুলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজো অনুদান ঘোষণা করতেই ফুঁসে উঠেছে বিজেপি ও বামেরা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 01 2025, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুজো অনুদানের প্রতিক্রিয়া বিজেপির
Image Credit : Asianet News

পুজো অনুদানের প্রতিক্রিয়া বিজেপির

বৃহস্পতিবার কলকাতায় পুজো অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো অনুদান ২৫ হাজার টাকা বৃদ্ধি করে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মাশুলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজো অনুদান ঘোষণা করতেই ফুঁসে উঠেছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সজল ঘোষ প্রত্যেক বিজেপি নেতা সরব হয়েছেন মমতা ও তাঁর সরকারের বিরুদ্ধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া
Image Credit : ANI

শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যেসব পুজো কমিটি অনুদানের টাকা নেবে না তাদের পাশে তিনি থাকবেন। তিনি বলেছেন, 'তিলোত্তমাকে খুন করেছে ওর লোকেরা। নারীরা সুরক্ষিত নয়। বাংলায় বেকারদের শেষ করছে।' তারপরই তিনি বলেন, ' যারা শর্তাধীন তারা ব্যানার টাঙাবেন না। যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন। আমি পুজো কমিটির সঙ্গে থাকব।'

Related Articles

Related image1
মৃত্যুর মুখ থেকে ফিরে ভোটযুদ্ধে নেত্রী, পুরো সমীকরণেই বদলে যেতে পারে বাংলাদেশে
Related image2
'আমি দুর্গাপুজো এবং সরস্বতী পূজা করতে দিই না!' নেতাজি ইন্ডোরের বৈঠকে আক্ষেপ মমতার
35
সজল ঘোষের প্রতিক্রিয়া
Image Credit : our own

সজল ঘোষের প্রতিক্রিয়া

সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সর্বময় কর্তা। তিনিও অনুদানের বিরোধিতা করেছেন। বলেছেন, 'সরকারি টাকায় উনি নিলাম করলেন, নিলাম করে ক্লাব কিনলেন। ৮৫ হাজার, ৯০ হাজার ১ লক্ষ, ১ লক্ষ ১০ হাজার বলেও তিনবার হাতুড়ি ঠুকে দিলেন।' তিনি বলেছেন, বাংলার মেহনতি মানুষের মাথায় হাতুড়ি মারলেন। যারা ডিএর জন্য লড়াই করছেন তাদের বঞ্চিত করলেন।

45
সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া
Image Credit : Asianet News

সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া

অনুদানের বিরুদ্ধে সরব বামেরাও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'রাজ্য সরকারের টাকা নেই বলে রাস্তা হচ্ছে না। রাস্তায় মানুষ মরছে। সরকারের টাকা নেই বলে স্কুল কলেজের ১২টা বেজে গিয়েছে। সরকারের টাকা নেই বলে কাজের কোনও ব্যবস্থা হচ্ছে না। ওগুলো চলুক। কিন্তু মেলা-খেলা থেকে মুখ্যমন্ত্রী এক ইঞ্চিও সরবেন না। কারণ ভোট।'

55
অনুদানের পরিমাণ
Image Credit : our own

অনুদানের পরিমাণ

২০২৩ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে অনুদানের টাকা একধাক্কায় ১৫ হাজার বাড়ান হয়েছিল। ২০২৩ সালে অনুদান দিয়েছিল ক্লাবপ্রতি ৭০ হাজার টাকা। ২০২৪ সালে সেই অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছেল ৮৫ হাজার টাকা। ২০১৮ সালে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন. ২০১৯ সালে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল ২৫ হাজার টাকা। গত বছর আরজি কর কাণ্ডের জন্য অনেকগুলি ক্লাব অনুদান ফিরিয়ে দিয়েছিল।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দুর্গা পূজা
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Ritabrata Banerjee On TMC - জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
মৃত্যুর মুখ থেকে ফিরে ভোটযুদ্ধে নেত্রী, পুরো সমীকরণেই বদলে যেতে পারে বাংলাদেশে
Recommended image2
'আমি দুর্গাপুজো এবং সরস্বতী পূজা করতে দিই না!' নেতাজি ইন্ডোরের বৈঠকে আক্ষেপ মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved