MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ' DA-শ্রী চালু করছে রাজ্য সরকার অনুগত কর্মীদের জন্য', মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী

' DA-শ্রী চালু করছে রাজ্য সরকার অনুগত কর্মীদের জন্য', মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী

রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাসের পর আর ডিএ বা মহার্ঘ ভাতা পাননি। কবে পাবেন তার কোনও নিশ্চয়তা নেই। এই অবস্থায় সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jan 21 2025, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক মন্তব্য
Image Credit : Asianet News

মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক মন্তব্য

রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাসের পর আর ডিএ বা মহার্ঘ ভাতা পাননি। কবে পাবেন তার কোনও নিশ্চয়তা নেই। এই অবস্থায় সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কেন্দ্র সরকারের ডিএ
Image Credit : twitter

কেন্দ্র সরকারের ডিএ

গত বছর দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার শেষবারের মত ডিএ বৃদ্ধি করেছিল। তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

310
৮ম বেতন কমিশন
Image Credit : stockPhoto

৮ম বেতন কমিশন

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।

410
কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর ফারাক
Image Credit : Facebook

কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর ফারাক

বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ডিএ-র ফারাক ৩৯ শতাংশ। এই অবস্থাতে রাজ্য সরকারি কর্মীদের ডিএর দাবি আরও জোরাল হচ্ছে।

510
ডিএ নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী
Image Credit : social Media

ডিএ নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী

এই অবস্থাতে রাজ্য সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আন্দোলনের অন্যতম মুখ নির্ঝর কুণ্ডু বলেছেন, 'অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী'।

610
ডিএ আন্দোলন
Image Credit : Getty

ডিএ আন্দোলন

ডিএ, শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

710
যৌথ সংগ্রামী মঞ্চের দাবি
Image Credit : stockPhoto

যৌথ সংগ্রামী মঞ্চের দাবি

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে।

810
বড় আন্দোলন
Image Credit : Asianet News

বড় আন্দোলন

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। চালিয়ে যাওয়া হবে অবস্থান-বিক্ষোভ। আর সেই আন্দোলনের অংশ হিসেবেই ২৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীরা রাস্তায় নামবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা।

910
ডিএর দাবিতে আইনি লড়াই
Image Credit : Asianet News

ডিএর দাবিতে আইনি লড়াই

ডিএ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীরা আইনি লড়াই শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে।

1010
ক্ষোভ বাড়ছে
Image Credit : social media

ক্ষোভ বাড়ছে

ডিএর নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আর বেতন কমিশনের ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Holiday: ইদের ছুটিতে বড় কোপ! ২ দিনের ছুটি বাতিল করে মাত্র ১ দিনের ঘোষণা সরকারের
Recommended image2
Weather News: ঘরের বাইরে বেরোনোর আগে কেন শুধু তাপমাত্রা নয়, 'Feels Like' দেখা জরুরি? কারণ জেনে নিন
Recommended image3
Ayushman Bharat Card: স্বাস্থ্যসাথী কার্ড থাকা ৬ কোটি মানুষ পাবেন 'আয়ুষ্মান ভারত'-এর সুবিধা! বিরাট সিদ্ধান্ত শুভেন্দুর
Recommended image4
CM Suvendu Adhikari: "নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে! বদলাতে হবে আমাদের", রোজগার মেলায় বললেন শুভেন্দু
Recommended image5
Bekar Bhata: যুবসাথীর সকল গ্রাহকেরাই পাবেন যুবশক্তির ৩ হাজার টাকা? বাদ পড়বেন কারা? প্রকাশ্যে নয়া জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved