MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে ফের সক্রিয় শক্তিশালী ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি 'রেড অ্যালার্ট'

বঙ্গে ফের সক্রিয় শক্তিশালী ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি 'রেড অ্যালার্ট'

WB Weather News: সন্ধ্যা থেকেই অঝোরে বৃষ্টি। যারফলে রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। সপ্তাহান্তে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 01 2025, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

বঙ্গের আবহাওয়ার আপডেট

আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী অঞ্চলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি পর্যন্ত বিস্তৃত। এরফলে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Image Credit : x

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ০১ অগাস্ট শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭-১১ সেমি বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ০২–০৩ অগাস্ট আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০ সেমি-র বেশি বৃষ্টির আশঙ্কা, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং-এও প্রবল বৃষ্টি। ০৪–০৭ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

Related Articles

Related image1
দেশজুড়ে এসআইআর নিয়ে বড় পদক্ষেপ, রাজ্যগুলিকে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
Related image2
রানির মুকুটে জুড়ল নতুন পালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বি-টাউনের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ০১ অগাস্ট শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় ৭-২০ সেমি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ০২–০৩ অগাস্ট নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রঝড় সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

45
একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট
Image Credit : Getty

একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট

আবহাওয়া মানচিত্রে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে “রেড অ্যালার্ট” (চূড়ান্ত সতর্কতা) ও দক্ষিণবঙ্গের বহু জেলাকে “ইয়েলো অ্যালার্ট” (সতর্কতা) হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফলে ফের সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। 

55
প্রভাব ও সতর্কতা হাওয়া অফিসের
Image Credit : Getty

প্রভাব ও সতর্কতা হাওয়া অফিসের

1. নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমে বন্যার আশঙ্কা।

2. পাহাড়ি জেলায় ভূমিধসের সম্ভাবনা।

3. কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে।

4. পর্যটন নিয়ন্ত্রণের পরামর্শ।

5. রাস্তা ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Khabar Live: LPG Price Hike - ফের বাড়ছে গ্যাসের দাম? হেঁশেলে আরও চাপ, কারণটা জানলে অবাক হবেন
Recommended image2
Annapurna Yojana: এখন দেওয়া হবে না ভাতা! অগস্ট মাসের কিস্তি দেওয়ার আগে বিরাট ঘোষণা সরকার পক্ষের
Recommended image3
Weather Update: বৃহস্পতিতে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলায়, রইল আবহাওয়া আপডেট
Recommended image4
North Bengal Train: উত্তরবঙ্গের ভবিষ্যতের নতুন দিশা, ডুয়ার্সের বুক চিরে ট্রেন ছোটাতে অনুমোদন রেলের
Recommended image5
Annapurna Yojana: এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? তৃতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
দেশজুড়ে এসআইআর নিয়ে বড় পদক্ষেপ, রাজ্যগুলিকে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের
Recommended image2
রানির মুকুটে জুড়ল নতুন পালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বি-টাউনের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved