ভাটপাড়ায় দিনে-দুপুরে উদ্ধার তাজা বোমা! ঘটনাস্থলে পৌঁছাল বম্ব স্কোয়াড, ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়
ভোটের পরে ফের তাজা বোমা উদ্ধার। এবার তাজা বোমা উদ্ধার হল ভাটপাড়ার পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে। মোমিন পাড়ার বাসিন্দারা হঠাৎই একটি পরিত্যক্ত জায়গায় দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে। তারপর জগদ্দল থানার পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
Add Asianetnews Bangla as a Preferred Source

এরপর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। মুহূর্তে বোমাগুলো ঘিরে রেখে দেওয়া হয়। পরে বম্ব ডিস্পোসাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। ততক্ষণ বোমাগুলিকে পর্যবেক্ষণে রাখে পুলিশ।
আরও পড়ুন: জেসিবি গ্যাং-এর পাশে বসে রয়েছে তৃণমূল বিধায়ক! ছবি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই
পরে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড বাহিনী এসে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার জেরে তুমুল আতঙ্ক ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে। রাজনৈতিক দলগুলির অশান্তির জেরে মিলছে তাজা বোমা এমনই দাবি করেছেন স্থানীয়রা। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
