MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নতুন দল ঘোষণার আগেই হুমায়ুনের হুংকার, কাল বেলা ১২টায় বড় পদক্ষেপ কবীরের

নতুন দল ঘোষণার আগেই হুমায়ুনের হুংকার, কাল বেলা ১২টায় বড় পদক্ষেপ কবীরের

পূর্ব ঘোষণা অনুযায়ী কাল, ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন সাসপেন্ডেড হওয়া তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীর। তার আগেই নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 21 2025, 08:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নতুন দল ঘোষণা
Image Credit : ANI

নতুন দল ঘোষণা

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। তারপরই রাজ্যরাজনীতিতে আত্মপ্রকাশ করবে আরও একটি নতুন দল। পূর্ব ঘোষণা অনুযায়ী কাল, ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন সাসপেন্ডেড হওয়া তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
হুমায়ুন কবীর
Image Credit : ANI

হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম হুমায়ুন কবীর। তিনি ভরতপুরের বিধায়ক। অধীর চৌধুরীর সঙ্গে মোকাবিলা করার রেকর্ড রয়েছে তাঁর। বর্তমানে দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি দলে নেই। কিন্তু বিধায়ক পদে রয়েছে। তিনি দুই বারের বিধায়ক।

Related Articles

Related image1
Bank holiday: এই সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই ব্যাঙ্ক বন্ধ, জানুন আপনার শহরে কী হবে
Related image2
কাল নতুন দল ঘোষণা, তার আগে জানুন বাবরি মসজিদের জন্য কত কোটি অনুদান পেলেন হুমায়ুন কবীর
35
নতুন দল ঘোষণা
Image Credit : ANI

নতুন দল ঘোষণা

হুমায়ুন কবীর জানিয়েছেন ২২ ডিসেম্বর সোমবার বেলা ১টায় নিজের রাজনৈতিক দলের নাম ও রাজ্য কমিটি ঘোষণা করবেন। বেলডাঙার খাগরুপাড়া মোড়ে ৪৯ বিঘা জমির ওপর দাঁড়িয়ে দলের নাম ঘোষণা করবেন তিনি।

45
ঘোঁট মুর্শিদাবাদে
Image Credit : Asianet News

ঘোঁট মুর্শিদাবাদে

হুমায়ুন কবীর ঘনিষ্ট সূত্রে খবর প্রথম দিনেই পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির নাম ঘোষণা করবেন তিনি। মুর্শিদাবাদ জেলাসভাপতির নাম ঘোষণা এখনই করা হবে না। কারণ নিজের জেলা নিয়ে শেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত বদল করছেন তিনি। ৩৪১টি ব্লক ও ১২৫টি পৌর এলাকার কমিটি ঘোষণা করবেন তিনি।

55
মমতাকে নিশানা
Image Credit : Asianet News

মমতাকে নিশানা

নতুন দল ঘোষণার আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। আসন ভাগাভাগি করে লড়াইয়ের কথা তিনি বলেছেন। বাম ও কংগ্রেসের নাম না করেই তিনি বলেছেন, 'কেউ যদি নিজেকে সকলের চেয়ে বড় বলে মনে করেন, ইগো নিয়ে থাকেন তখন একাই লড়ব। দরকারে পশ্চিমবাংলার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই ক্ষমতা আছে। '

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! দক্ষিণে ভ্যাপসা গরম, উত্তরে ঝড়বৃষ্টির তাণ্ডব
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image3
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Recommended image4
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Recommended image5
Strict Guidelines: কড়া নির্দেশিকা বিজেপি সরকারের, শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ নবান্নের
Related Stories
Recommended image1
Bank holiday: এই সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই ব্যাঙ্ক বন্ধ, জানুন আপনার শহরে কী হবে
Recommended image2
কাল নতুন দল ঘোষণা, তার আগে জানুন বাবরি মসজিদের জন্য কত কোটি অনুদান পেলেন হুমায়ুন কবীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved