MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নিখুঁত পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ! খুনের কারণ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে

নিখুঁত পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ! খুনের কারণ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে

Krishnanagar murder: কৃষ্ণনগর হত্যাকাণ্ডের পর কেটে গেল চার দিন। এখনও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিকল্পনা করেই খুন করা হয়েছে দেশরাজকে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 30 2025, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কৃষ্ণনগর হত্যাকাণ্ডে নয়া মোড়
Image Credit : Asianet News

কৃষ্ণনগর হত্যাকাণ্ডে নয়া মোড়

কৃষ্ণনগর হত্যাকাণ্ডে নয়া মোড়়। তদন্তকারীদের অনুমান, ঈশিতা মল্লিককে পরিকল্পনা করেই খুন করেছিল দেশরাজ সিং। ঈশিতার মা ও ভাইকেও খুন করার পরিকল্পনা ছিল বলেও মনে করছে তদন্তরারীরা। তবে পিস্তল কোনও কারণে লক হয়ে গিয়েছিল। সেই জন্যই প্রাণে বেঁচে গিয়েছে ঈশিতার মা ও ভাই।

25
পিস্তলের ছবি সোশ্যাল মিডিয়ায়
Image Credit : Asianet News

পিস্তলের ছবি সোশ্যাল মিডিয়ায়

দেশরাজ সিং যে পরিকল্পনা করে খুন করেছে তার প্রমাণ হল সোশ্যাল মিডিয়ায় পিস্তলের ছবি। একটি সোশ্যাল মিডিয়া গ্রুরে একটি পিস্তলের ছবি শেয়ার করেছিল দেশরাজ। ক্যাপশনে লেখা হয়েছিল 'ডেডবডি সুন'। তাতেই তদন্তকারীদের অনুমান রীতিমত ছক কষে পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করেছিল দেশরাজ।

Related Articles

Related image1
বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই গেলেন নরেন্দ্র মোদী, সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী
Related image2
গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চিনে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন SCO বৈঠকে
35
পিস্তল এল কোথা থেকে?
Image Credit : Tisas

পিস্তল এল কোথা থেকে?

প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান উত্তর প্রদেশ থেকেই পিস্তল পেয়েছিল দেশরাজ। যতদূর সম্ভব দেশরাজের খুড়তুতো ভাই পিস্তলটি দিয়েছিল। দেশরাজরা মূলত উত্তর প্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে দেশরাজরা এই রাজ্যে থাকত। দেশরাজ ও তার খুড়়তুতো ভাইকে গ্রেফতার করতে ইতিমধ্যেই কৃষ্ণনগর পুলিশের তিনটি দল উত্তর প্রদেশ পৌঁছেছে।

45
অধরা দেশরাজ
Image Credit : Asianet News

অধরা দেশরাজ

ঈশিতা খুনের পর কেটে গিয়েছে ৭২ ঘণ্টারও বেশি সময়। চার দিন পার হতে চলল। ইতিমধ্যেই ঈশিতার পারলৌকিক ক্রিয়াও সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত দেশরাজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উত্তর প্রদেশেই গা ঢাকা দিয়ে রয়েছে দেশরাজ। তবে প্রশ্ন কে বা কারা এখনও দেশরাজদের আত্মগোপনে সাহায্য করছে। যদিও দেশরাজের বাবা বিএসএফ কর্মী জানিয়েছেন, আইন আইনের মত চলবে।

55
খুনের কারণ
Image Credit : Asianet News

খুনের কারণ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেশরাজ ও ঈশিতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ঈশিতা। তিনি কয়েক মাস ধরেই দেশরাজের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছিলেন দেশরাজকে। সেই আক্রোশ থেকেই ঈশিতাকে গুলি করে হত্যা করেছিল দেশরাজ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Arabul Islam: মনোনয়ন দিয়ে ফেরার পথে আরাবুলের কনভয়ে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
Recommended image2
Firhat Hakim Net Worth: ফিরহাদ হাকিমের ১০ কোটির কাছাকাছি সম্পত্তি! লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন আয় কত
Recommended image3
LPG Supply: সরকারিভাবে পাওয়া যাচ্ছে না, ২,০০০ টাকা ফেললেই মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার!
Recommended image4
West Bengal Weather: হানা দিচ্ছে 'নরেন্দ্র', দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
Recommended image5
West Bengal Election 2026: "কীভাবে দায়িত্ব পালন করবেন? সাধারণ বিষয়ই জানেন না", এবার পর্যবেক্ষক অপসারণ! সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
Related Stories
Recommended image1
বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই গেলেন নরেন্দ্র মোদী, সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী
Recommended image2
গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চিনে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন SCO বৈঠকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved