MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জুলাই থেকেই লক্ষ্মীর ভান্ডারের মত আরেকটা প্রকল্প চালু, এবার মাসে মিলবে ১৫০০ টাকা! আবেদন করুন মহিলারা

জুলাই থেকেই লক্ষ্মীর ভান্ডারের মত আরেকটা প্রকল্প চালু, এবার মাসে মিলবে ১৫০০ টাকা! আবেদন করুন মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০-১২০০ টাকা অতীত! এবার চালু হল নতুন প্রকল্প, মিলবে ১৫০০ টাকা। একথা সত্যি যে লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দেবে এই নতুন প্রকল্প।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 01 2024, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

210
Image Credit : stockPhoto

প্রথমদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো।

310
Image Credit : stockPhoto

২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই টাকা বাড়িয়ে করা হয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ১২০০ টাকা।

410
Image Credit : Social media

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, তারা পুনরায় সরকারি এলেই মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার জন্য প্রকল্প চালু করবেন। আর সেই মতো ভোটে জেতার পরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন।

510
Image Credit : stockPhoto

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছিলেন সেই প্রকল্প আজও চলছে এবং এই প্রকল্পের সুবিধা কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দারা পেলেও দিন দিন দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করছে।

610
Image Credit : Getty

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের দেখা দেখি বিভিন্ন রাজ্য একই রকম প্রকল্প চালু করছে। দিনকয়েক আগেই মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে লাডলি বেহেনা নামে একই ধরনের প্রকল্প চালু করেছিল। আর এরপর আবার আরো একটি প্রকল্প চালু হলো।

710
Image Credit : Getty

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেখাদেখি এবার নতুন যে প্রকল্প চালু করা হলো তার নাম মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা। এই প্রকল্পের আওতায় লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশ কিছু বেশি সুবিধা দেওয়া হচ্ছে।

810
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেখানে ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয় সেই জায়গায় নতুন এই প্রকল্পের মাধ্যমে ২১ বছর থেকে ৬০ বছরের মহিলাদের সুবিধা দেওয়া হবে।

910
Image Credit : Getty

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা দেওয়া হয়, সেই জায়গায় নতুন এই প্রকল্পে ১৫০০ টাকা দেওয়া হবে।

1010
Image Credit : Getty

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতোই নতুন এই প্রকল্প চালু করা হয়েছে মহারাষ্ট্রে। সামনেই মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তি বাজেটে এমন একটি প্রকল্পের ঘোষণা করা হলো। নতুন এই প্রকল্প আগামী জুলাই মাস থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। এর জন্য রাজ্য সরকারের পকেট থেকে খরচ হবে ৪৬ হাজার কোটি টাকা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস! বুথ সভাপতি সহ ৪২টি পরিবার যোগ দিল বিজেপিতে
Recommended image2
ভরা বসন্তে টানা ২ দিন বৃষ্টি বঙ্গে! পাল্লা দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ
Recommended image3
'সেলিমের কাছে প্রায়োরিটি হচ্ছে মীনাক্ষী'! CPM-কে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Recommended image4
ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা
Recommended image5
Dipendu Biswas: বিধানসভা নির্বাচনের মুখে দলবদল, তৃণমূল কংগ্রেসে ফিরলেন দীপেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved