রবিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদায় এক মহিলার বিবস্ত্র দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

রাস্তায় পড়ে মহিলার বিবস্ত্র দেহ, অ্যাসিডে পোড়ানো মুখ। রবিবার সকালে এমনই দৃশ্য দেখল মালদহের হরিশ্চন্দ্রপুর। সন্দেহ করা হচ্ছে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য মুখে ঢালা হয়েছে অ্যাসিড। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকার ঘটনা ঘিরে জোড়ালো হচ্ছে একাধিক সন্দেহ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রবিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদায় এক মহিলার বিবস্ত্র দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ মুখে অ্যাসিড জাতীয় কিছু ঢেলে মুখ বিক্রিত করার চেষ্টা করা হয়েছিল। এখানেই শেষ নয় প্রত্যক্ষ্যদর্শীদের দাবি, দেহের পাশেই পড়েছিল কন্ডোমের বাক্স, ছুরি, ধূপকাঠি, লঙ্কার গুঁড়ো। হাড়হিম করা এই দৃশ্য দেখে সিউড়ে ওঠেন এলাকাবাসী। অবিলম্বে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গণধর্ষণ করে খুন করা হয়েছে মহিলাকে। উল্লেখ্য দেহটি উদ্ধার হয়েছে বিহার বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে। তাই ঘটনাটি বাংলায় ঘটেছে নাকি বিহার থেকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে সে বিষয়ও প্রশ্নচিহ্ন থাকছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।