Mamata Banerjee: SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার হতে পারে মামলার শুনানি। কাল, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে ভারতের নির্বাচন কমিশনের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতের নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতা বন্দ্যোপাধ্য়ায় দিল্লি গিয়েছেন। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক স্থির হয়েছে। কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা SIR-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

সুপ্রিম কোর্টে SIR ইস্যুতে মামলা

সুপ্রিম কোর্টে SIR ইস্যুতে মামলা দায়ের করেছেন মামলা। আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। আদালত সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফে আগেই রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়ন ও মহুয়া মৈত্র আদালতে মামলা দায়ের করেছেন। ডেরেক আর দোলার দায়ের করা মামলার শুনানি হবে বুধবার। একই দিনেই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামালার শুনানি।

কমিশন-মমতা বৈঠক

রাজ্যে চলা SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনকে ৬টি চিছি পাঠিয়েছেন। সোমবার দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে। শনিবার সন্ধ্য়াতেও জ্ঞানেশ কুমারকে একটি চিঠি লিখেছিলেন মমতা। সেই চিঠি প্রকাশ করা হয়েছে। সেই চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনপ্রিতিনিধিত্বমূলক আইনের বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।

রাজনৈতিক মহলের ধারনা দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগেই মমতার এই মামলা দায়ের কমিশনের ওপর চাপ তৈরি করতে পারে।

মমতার অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানবিক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করেই আইন ও বিধি লঙ্ঘন করে SIR প্রক্রিয়া জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে, ইতিহাসে এই প্রথম SIR প্রক্রিয়ায় ৮১০০ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তাদের প্রশিক্ষণ নেই। তারপরেও তাদের একতরফাভাবে মাঠে নামানো হয়েছে।