MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটের আগে টাকা বেড়েছে, ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য, দারুণ খবর মহিলাদের জন্য

ভোটের আগে টাকা বেড়েছে, ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য, দারুণ খবর মহিলাদের জন্য

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। দুর্দান্ত খবর এল রাজ্যের মহিলাদের জন্য। জেনে নিন অবশ্যই।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 27 2024, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : stockPhoto

লক্ষ্মীর ভান্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।

212
Image Credit : Social media

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

312
Image Credit : stockPhoto

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

412
Image Credit : stockPhoto

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

512
Image Credit : Asianet News

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

612
Image Credit : facebook

২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের। এবার এল নয়া আপডেট!

712
Image Credit : facebook

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। তাদের জন্য দারুণ খবর পাওয়া গেল।

812
Image Credit : facebook

মুখ্যমন্ত্রীর ঘোষনা, লক্ষীর ভাণ্ডার যেমন চলছে, তেমনই চলবে। যারা যারা লক্ষীর ভাণ্ডারের আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক। পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন।

912
Image Credit : facebook

মমতার কথায়, "ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি।"

1012
Image Credit : facebook

তিনি আরও বলেন "লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে ৪০ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে।"

1112
Image Credit : facebook

মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘কিছু লক্ষীর ভান্ডার পড়ে রয়েছে। তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক আমরা ততদিন এগুলো রিভিউ করে নেব।’

1212
Image Credit : facebook

মমতার মুখের কথায় অনেকেরই চিন্তা দূর হয়েছে। আবার লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর মনে করা হচ্ছে ফের একবার লক্ষীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
Recommended image2
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর
Recommended image3
Nipah Virus Death: রাজ্যে এবার নিপায় মৃত্যু, ভাইরাসে আক্রান্ত হয়ে বারাসতে প্রাণ হারালেন তরুণী নার্স
Recommended image4
'বাবরি যাত্রা' থেকে হুমায়ুন কবীরের হুংকার, এবার TMC-এর সঙ্গে নিশানায় BJP
Recommended image5
Ajker Bangla News Live: "এক ইঞ্চিও পিছু হটব না"! প্রিভিলেজ মোশনের হুমকির পরেও কৃষকদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাহুলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved