এবার বাড়ানো হল অবসরকালীন ভাতা! পরের পর সুখবর দিচ্ছে রাজ্য সরকার

সরকারি কর্মচারীদের পরের পর সুখবর দিচ্ছে রাজ্য সরকার। গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ২ দফায় ৮ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন সিদ্ধান্ত হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার যে বাজেট পেশ করেছিল তাতে আশা কর্মী থেকে শুরু করে অন্যন্য বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা করে বাড়ান হয় এবং আইসিডিসিএস হেল্পারদের বেতন ৫০০ টাকা বাড়ান হয়েছে।

বেতন বাড়ার পর অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা প্রতি মাসে প্রায় ৫২৫০ টাকা করে পাচ্ছেন অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন ৯ হাজার ৫০ টাকা এবং আইসিডিসিএস হেল্পররা পাচ্ছেন ৬৮০০ টাকা।

তবে এবার এল আরও একটি খুশির খবর। এবার অবসরকালীন ভাতা বাড়বে আশা কর্মীদের। অবসর নেওয়ার সময় ২ লক্ষ টাকা পেতেন আশা কর্মীরা এবার তা বাড়িয়ে ৫ লক্ষ করল রাজ্য সরকার। এবার অবসর নেওয়ার সময় ৫ লক্ষ টাকা করে পাবেন আশা কর্মীরা।

বহুদিন ধরেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আশাকর্মীরা। তাই এবার অবসরে ভাতা বাড়াতে স্বস্তি পেলেন তাঁরা।

আশাকর্মী ছাড়াও ভাতা বাড়ান হয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের। এ ছাড়াও এসএসকে, এমএসকে শিক্ষক, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক,আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ান হয়েছে।