MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • DA নিয়ে অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে, কী এমন রয়েছে তাতে

DA নিয়ে অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে, কী এমন রয়েছে তাতে

রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও বছর শেষে নবান্নের দুর্দান্ত উপহার। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে বেড়ানোর জন্য তাঁরা পাচ্ছেন একাধিক ছাড়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 08 2024, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অর্থ দফতরের নির্দেশিকা
Image Credit : Twitter

অর্থ দফতরের নির্দেশিকা

সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলটিসি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। নতুন এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের সরকারি কর্মীরা বেড়াতে যাওয়ার জন্য বাড়তি সুযোগ সুবিধে পাবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
ডিএ জটের মধ্যেই নির্দেশিকা
Image Credit : Asianet News

ডিএ জটের মধ্যেই নির্দেশিকা

ডিএ জটের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্ন যে নির্দেশিকা জারি করেছে তাতে স্বভাবতই বছর শেষে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।

39
এলটিসি নিয়ে নির্দেশিকা
Image Credit : Freepik

এলটিসি নিয়ে নির্দেশিকা

রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে এসি ট্রেনে ভ্রমণ ও জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য ভাড়া পাবেন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

49
বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেসে ছাড়
Image Credit : Asianet News

বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেসে ছাড়

রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী এখন থেকে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীততাপনিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া পাবেন। যার অর্থ এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা বন্দে ভারত আর রাজধানী এক্সপ্রেসের মত সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

59
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি
Image Credit : Pinterest

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি

অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, যেসব কর্মীদের মূল বেতন ৫০হাজার টাকার কম, তাঁরা এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। ৫০ হাজার বা তার বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

69
জাহাজে ভ্রমণে ছাড়
Image Credit : Pinterest

জাহাজে ভ্রমণে ছাড়

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীরা এবার থেকে জাহাজে করে আন্দামান ও লাক্ষাদ্বীপ যেতে পারবেন। যাদের মূল বেতন ৪০ হাজার টাকা তারা প্রথম শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। কম বেতন যাদের তারা দ্বিতীয় শ্রেণীতে সফর করতে পারবেন।

79
আগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি
Image Credit : SOCIAL MEDIA

আগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি

রাজ্য সরকারের কর্মীরা জানিয়েছেন আগের যে বিজ্ঞপ্তি ছিল তাতে কর্মীরা ট্রেনের কোন শ্রেণির ভাড়া পাবেন তা নিয়ে ছিল বিভ্রান্তি।

89
এলটিসির নিয়ম
Image Credit : Own

এলটিসির নিয়ম

রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে এসি বা বাতানুকুল শ্রেণির ভাড়া পাবেন। ৫ বছর অন্তর সপরিবারে বেড়াতে যেতে পারবেন সরকারি টাকায়।

99
বিজ্ঞিপ্তিকে স্বাগত
Image Credit : Getty

বিজ্ঞিপ্তিকে স্বাগত

ডিএ নিয়ে অসন্তোষ থাকলেও রাজ্যের সরকারি কর্মীরা অর্থ দফতরের এলটিসি নিয়ে বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holidays: ২০% DA বৃদ্ধির পর জারি হল নয়া বিজ্ঞপ্তি, জুলাই থেকে ছুটি বাড়ছে সরকারি কর্মীদের
Recommended image2
চাকরির টোপ সাড়ে ৬ লক্ষ টাকা! তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Recommended image3
Bankim Chandra: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মোদী-শাহ, স্মরণ শুভেন্দুরও
Recommended image4
UCC in Bengal: বাংলাতেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, গুজরাট-আসামের পথেই হাঁটার ঘোষণা শুভেন্দুর
Recommended image5
Weather News: আজ থেকেই লাল পাহাড়ে, সপ্তাহ শুরুতে দক্ষিণে দুর্যোগের ঘনঘটা- এক নজরে দেখুন বর্ষার জলছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved