MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ১০ মাস সুকান্ত মজুমদারই বিজেপির রাজ্য সভাপতি? তুমুল জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে

১০ মাস সুকান্ত মজুমদারই বিজেপির রাজ্য সভাপতি? তুমুল জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে

BJP state president: বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তাঁকেই রাজ্য সভাপতির কাজ চালিয়ে যেতে হচ্ছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের নির্দেশে। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jun 22 2025, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
আগামী বছর ভোট
Image Credit : ANI

আগামী বছর ভোট

আগামী বছর, ২০২৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এখনও তা করে উঠতে পারেনি গেরুয়া শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
মেয়াদ শেষ
Image Credit : ANI

মেয়াদ শেষ

বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তাঁকেই রাজ্য সভাপতির কাজ চালিয়ে যেতে হচ্ছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের নির্দেশে।

Related Articles

Related image1
৪৫ দিনে CCTV ফুটেজ মুছে ফেলার মানে প্রমাণ নষ্ট করা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর
Related image2
DA-জল্পনা শেষ! আগামী সপ্তাহে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নবান্নে জরুরি বৈঠক
312
বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি
Image Credit : ANI

বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি

বিজেপি এক ব্যক্তি এক পদ নীতেতে সিলমহর দিয়েছে। কিন্তু সুকান্ত বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর রাজ্য বিজেপির সভাপতি। তাই বিজেপি শিবিরে গুঞ্জন ছিল তাঁকে সরিয়ে নতুন রাজ্য সভাপতি করছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।

412
দিল্লি-কলকাতা যাতায়াত
Image Credit : ANI

দিল্লি-কলকাতা যাতায়াত

সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় বর্তমানে তাঁকে দিল্লি-কলকাতা দৌড়াতে হয়। তাই বিধানসভা নির্বাচনের আগে তিনি কতটা রাজ্যে সময় দিতে পারবেন সেই প্রশ্নও উঠছে।

512
নির্বাচনের বাকি ১০ মাস
Image Credit : ANI

নির্বাচনের বাকি ১০ মাস

রাজ্য বিধানসভা নির্বাচন পাখির চোখ বিজেপির। কিন্তু এখনও বিজেপি ঘর গুছিয়ে উঠতে পারেনি। এই অবস্থায় সুকান্তের ওপরই দলের একাংশ ভরসা রাখতে চাইছেন।

612
অন্য সভাপতি
Image Credit : ANI

অন্য সভাপতি

বিজেপি শিবিরের একাংশের দাবি এই পরিস্থিতিতে নতুন সভাপতি নির্বাচন করা হলে তাঁর পক্ষে ঘর গোছাতে অনেকটা সময় লাগবে। পাশাপাশি বিজেপির গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সুকান্তের হাতেই ব্যাটন রাখতে চান অনেকে।

712
প্রশ্ন সময় নিয়ে
Image Credit : Asianet News

প্রশ্ন সময় নিয়ে

কিন্তু প্রশ্ন রয়েছে সুকান্তর সময় নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি- দুটি গুরুদায়িত্ব। তাই দলকে কতটা সময় দিতে পারবেন তাই নিয়েও প্রশ্ন রয়েছে।

812
সুকান্ত নীরব
Image Credit : Asianet News

সুকান্ত নীরব

রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন তিনি দলের একজন সৈনিক। দলের নির্দেশেই তিনি কাজ করবেন।

912
কোনঠাসা দিলীপ
Image Credit : Asianet News

কোনঠাসা দিলীপ

বর্তমানে বিজেপিতে একদমই কোনঠাসা দিলীপ ঘোষ। তিনি কিন্তু রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি। ২০১৯ সালের নির্বাচনের পর হঠাৎ করেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

1012
দিলীপের ফেরার সম্ভাবনা ক্ষীণ
Image Credit : Asianet News

দিলীপের ফেরার সম্ভাবনা ক্ষীণ

বিজেপির একাংশের মতে দিলীপ ঘোষের ফেরার সম্ভাবনা ক্ষীণ। অন্য কাউসে সভাপতি করলে আবারও গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিতে পারে। তাই আপাতত ১০ মাস সুকান্তর হাতেই ক্ষমতা থাকবে।

1112
শুভেন্দু-সুকান্ত সম্পর্ক
Image Credit : Asianet News

শুভেন্দু-সুকান্ত সম্পর্ক

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার- রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা। একজন বিধানসভার বিরোধী নেতা। অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী। দলকে দুজনেই প্রায় সামনের সারি থেকে নেতৃত্ব দেন। তাদের সমীকরণও ঠিকঠাক বলে রাজ্য বিজেপির পর্যবেক্ষকদের অনুমান।

1212
তাতেই স্বস্তি
Image Credit : Asianet News

তাতেই স্বস্তি

আর শুভেন্দু আর সুকান্তর সমীকরণের কথা মাথায় রেখেই সুকান্তকেই রাজ্য বিজেপির সভাপতি পদে রেখা দেওয়া হতে পারে বলেও বিজেপির একাংশের নেতাদের অনুমান।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
সুকান্ত মজুমদার
শুভেন্দু অধিকারী
দিলীপ ঘোষ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image4
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image5
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Related Stories
Recommended image1
৪৫ দিনে CCTV ফুটেজ মুছে ফেলার মানে প্রমাণ নষ্ট করা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর
Recommended image2
DA-জল্পনা শেষ! আগামী সপ্তাহে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নবান্নে জরুরি বৈঠক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved