MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি হয়েছে! সব তথ্য ফাঁস করে দেবেন' ঘোষণা মমতার

'মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি হয়েছে! সব তথ্য ফাঁস করে দেবেন' ঘোষণা মমতার

সোমবার দুপুরে দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরেই বহরমপুরে পৌঁছোন তিনি। তিনি বলেন 'মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি হয়েছে! সব তথ্য ফাঁস করে দেবেন'। আর কী বললেন মুখ্যমন্ত্রী

3 Min read
Author : Parna Sengupta
Published : May 05 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
Image Credit : ANI

সোমবার দুপুরে দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখান থেকে ধুলিয়ান, সামসেরগঞ্জ, সুতির মতো উপদ্রুত এলাকায় তাঁর যাওয়ার কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
213
Image Credit : Asianet News

মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি বলেন মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কী ভাবে অশান্তি হল? কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল? কারা এর নেপথ্যে? সমস্তটাই যাচাই করে দেখছেন তিনি।

Related Articles

Related image1
Mamata Banerjee News: 'কেউ ক্ষতিপূরণ না নিলে কিছু করার নেই', জেলা সফরের আগে একী বললেন মমতা?
Related image2
Mamata Banerjees at Murshidabad: মুর্শিদাবাদ সফরে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুললেন সমীক ভট্টাচার্য
313
Image Credit : ANI

মমতা বলেন, ‘‘মুর্শিদাবাদ একটা সময়ে বাংলার রাজধানী ছিল। এখানকার দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে। দু’-তিন জন লোক এই গোলমাল পাকাচ্ছে। কারা করিয়েছে, কী ভাবে করিয়েছে, আমি ক্রসচেক করছি। কিছু সংবাদমাধ্যমের ভূমিকাতেও বিভাজন তৈরি হচ্ছে। কিছুটা বাকি আছে। পুরো তথ্য পেয়ে গেলে আমি তা প্রকাশ করব।’’

413
Image Credit : social media

মুর্শিদাবাদের স্থানীয় সংগঠনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘এখানে অন্য সংগঠন আছে। তার নেতা আছেন। তিনি উস্কানি দেন। অশান্তির সময়ে ৪৮ ঘণ্টা তিনি আলো নিবিয়ে রেখেছিলেন। এটা করা যায় না। কী লুকোতে চেয়েছিলেন?’’

513
Image Credit : ANI

সাম্প্রদায়িক অশান্তি না করে দেশের নিরাপত্তার দিকে নজর দিক বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, চান মমতা। তাঁর কথায়, ‘‘আপনারা সীমান্তের বিষয়টা দেখুন। দেশকে বাঁচান। যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই পরিবারগুলোকে বিচার দিন। এটা নিয়ে রাজনীতি করবেন না। আমি তা সহ্য করব না। সাম্প্রদায়িক অশান্তি নিয়ে ঝামেলা না-করে সীমান্তে নজর দিন। আরও দায়িত্বশীল হোন। চেয়ারে থাকলে মানুষে মানুষে বিভাজন করা যায় না।’’

613
Image Credit : ANI

মুর্শিদাবাদের অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন।

713
Image Credit : ANI

মমতা তাদের কটাক্ষ করে বলেন, ‘‘ঘটনা যে দিন হল, তার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এল! কই মণিপুরে তো যায়নি! উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, বিহারে তো যায়নি! এখানে হঠাৎ কী হল? পরিকল্পনা করে এটা করা হয়েছে। একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপর ঝাঁপিয়েছে। উস্কানি দেওয়া হয়েছে। বাংলা এটা সহ্য করবে না।’’

813
Image Credit : ANI

মমতা আরও বলেন, ‘‘আমি যখন রাজনীতি করি বা কোনও চেয়ারে থাকি, আমার কাছে সব ধর্ম সমান, সকলে সমান। আমি চাই না, বাংলায় কোনও সম্প্রদায় আক্রান্ত হোক। মুর্শিদাবাদে তো চক্রান্ত করে অশান্তি হয়েছে।’’

913
Image Credit : Asianet News

মুর্শিদাবাদের অশান্তিতে নিহত হয়েছেন ধুলিয়ানের হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাস। ঘটনার পরেই বিজেপির প্রতিনিধিদল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই পরিবারের সঙ্গে দেখা করে।

1013
Image Credit : social media

তাদের হাতে ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। রাজ্য সরকারও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল।

1113
Image Credit : ANI

মুখ্যমন্ত্রী আগে মুর্শিদাবাদে যাননি। তিনি জানিয়েছিলেন, অশান্তির আবহে বাইরে থেকে সেখানে কারও যাওয়া উচিত নয়। পরে দিঘায় জগন্নাথধামের অনুষ্ঠান মিটিয়ে তিনি মুর্শিদাবাদে গিয়েছেন।

1213
Image Credit : ANI

তবে নিহতদের পরিবারের সদস্যেরা এখন মুর্শিদাবাদে নেই। তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে কলকাতায় এসেছেন।

1313
Image Credit : ANI

মমতা বলেন, ‘‘আমি ১০ লাখ করে দুটো পরিবারের হাতে তুলে দিয়ে আসতাম। আপনারা তাদের লুকিয়ে নিয়ে গেলেন কেন? এখন তাদের দিয়ে আমাকে গালাগাল দেওয়াচ্ছেন। আপনারা অশান্তি করবেন আর গালাগাল আমি শুনব? কেন বিএসএফ সে দিন গুলি চালাল? আমি মনে করি, গুলি না-চালালে পরের দিন ওই ঘটনা ঘটত না।’’

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image2
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image3
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image4
Annapurna Bhandar Update: সেপ্টেম্বর মাসে কারা কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা? রইল বিস্তারিত
Recommended image5
Nabanna Holidays on Janmashtami: জন্মাষ্টমীতে কি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর? নোটিস জারি
Related Stories
Recommended image1
Mamata Banerjee News: 'কেউ ক্ষতিপূরণ না নিলে কিছু করার নেই', জেলা সফরের আগে একী বললেন মমতা?
Recommended image2
Mamata Banerjees at Murshidabad: মুর্শিদাবাদ সফরে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুললেন সমীক ভট্টাচার্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved