MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে টানা ৩ দিন তাপপ্রবাহ, কলকাতার তাপমাত্রা টেক্কা দিল দিল্লিকে

Weather News: বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে টানা ৩ দিন তাপপ্রবাহ, কলকাতার তাপমাত্রা টেক্কা দিল দিল্লিকে

তাপমাত্রার পারদ ক্রমশই উর্ধ্বগামী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কবে মিলবে স্বস্তি- তার কোনও উত্তর নেই আলিপুর হাওয়া অফিসের কাছে। এদিন রাজ্যের সর্বোচ্চতাপমাত্রা ছিল বিষ্ণুপুরে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 20 2024, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
তাপপ্রবাহের লাল সতর্কতা জারি
Image Credit : social media

তাপপ্রবাহের লাল সতর্কতা জারি

শনিবার ও রবিবার সপ্তাহের শেষ দুই দিন অস্বস্তিকর অবহাওয়া থাকবে রাজ্যের অধিকাংশ জেলায়। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর বীরভূমে। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

212
স্বস্তি নেই
Image Credit : social media

স্বস্তি নেই

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রা ও অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৭ ডিগ্রি বেশি থাকবে।

312
গাঙ্গেয় উপত্যকায় আর্দ্রতা বাড়বে
Image Credit : our own

গাঙ্গেয় উপত্যকায় আর্দ্রতা বাড়বে

পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকার জেলা- কলকাতা, হাওড়া হুগলিতে অস্বস্তিকর অবহাওয়া বজায় থাকবে আগামী তিন থেকে চার দিন। ৭৫-৮৫ শতাংশ আর্দ্রতা থাকবে বাতাসে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

412
কলকাতার তাপমাত্রা
Image Credit : Freepik

কলকাতার তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

512
পশ্চিমের জেলার তাপমাত্রা
Image Credit : Social Media

পশ্চিমের জেলার তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুসারে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। মেদিনীপুর , শ্রীনিকেতন ৪৩, শান্তিনিকেতন , পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদ ৪২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে।

612
অস্বস্তি বাড়ছে উত্তরে
Image Credit : Social Media

অস্বস্তি বাড়ছে উত্তরে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অস্বস্তিকর অবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে মালদা, দুই দিনাজপুরে।

712
প্রখর গরম
Image Credit : Asianet News

প্রখর গরম

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন তাপপ্রবাহ ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল পুরুলিয়া বাদে পশ্চিমের সবকটি জেলা- বীরভূম, দুই মেদিনীপুর, বাঁকুডা, ঝাড়গ্রাম , দুই বর্ধমানে।

812
তাপপ্রবাহের সতর্কতা
Image Credit : Getty

তাপপ্রবাহের সতর্কতা

মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যের তাপমাত্রার পারদ পিছনে ফেলে দিচ্ছে দিল্লি, চণ্ডীগড়কেও। জয়পুরের তাপমাত্রাও কলকাতার থেকে কম।

912
রবিবার কেমন থাকবে আবহাওয়া
Image Credit : Asianet News

রবিবার কেমন থাকবে আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।

1012
সোমবারের আবহাওয়া
Image Credit : Asianet News

সোমবারের আবহাওয়া

সোমবার রাজ্যের কোনও একায়ায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

1112
বৃষ্টি নেই
Image Credit : Getty

বৃষ্টি নেই

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আলিপুর হাওয়া অফিস কোনও পূর্বভাস দেয়নি।

1212
গরমের সতর্কতা
Image Credit : Getty

গরমের সতর্কতা

আলিপুর হাওয়া প্রবল এই গরমের কারণে সতর্কতা জারি করেছে। ১১-৪টে পর্যন্ত বাইরে বার হতে নিষেধ করেছে। প্রচুর পরিমাণে জল খেতে পরামর্শ দিয়েছে। বাইরে বার হলেও টুপি বা ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
SIR Voter List 2026: শুক্রবারই সামনে আসছে অতিরিক্ত ভোটার তালিকা? চলছে প্রস্তুতি
Recommended image2
বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী? ৩০ বছর পরে বিধানসভায় ফেরার জল্পনা উস্কে দিলেন কংগ্রেস নেতা
Recommended image3
BJP Campaign: ১৪টি জনসভা আর রোডশো করবেন নরেন্দ্র মোদী, Star প্রচারকের তালিকা দেখুন
Recommended image4
Rekha Patra: সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র কি এবার জিততে পারবেন? বিজেপির হিঙ্গলগঞ্জের প্রার্থী
Recommended image5
নোয়াপাড়ায় অর্জুন সিংকে দাঁড় করাল বিজেপি, বাবা-ছেলে কি এবার একসঙ্গে বিধানসভায়!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved