MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather Update: বৃহস্পতিবারেই অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ

Weather Update: বৃহস্পতিবারেই অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম, কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ

ঘূর্ণিঝড়ের আগে থমথমে বাংলার আবহাওয়া। কলকাতায় শীতের পথে বাধা হচ্ছে নিম্নচাপ। তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। 

2 Min read
Author : Sahely Sen
Published : Nov 30 2023, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

আন্দামান সাগরের ওপর সৃষ্ট হয়েছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। ২ ডিসেম্বর শনিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। নাম হবে, মিগজাউম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : storyblocks.com

প্রাথমিকভাবে মিগজাউমের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে।‌ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে বোঝা যাচ্ছে। এরপরেও গতিপথ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকছে। আরও শক্তি বাড়াতে পারে এই সাইক্লোন (Cyclone Michaung)।

37
Image Credit : storyblocks.com

ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কোন পথে বা কোথায় এর ল্যান্ডফল হবে, সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে, অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশ উপকূলের মাঝামাঝি যে কোনও জায়গায় এটি আঘাত হানতে পারে। 

47
Image Credit : Asianet News

বঙ্গেও শীত আসার পথে বাধা হতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করেছে ২০ ডিগ্রির উপরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। 

57
Image Credit : Getty

আগামী পাঁচ-সাত দিনে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। সারাদিন ধরে আকাশ অংশত মেঘলা থাকবে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

67
Image Credit : Getty

বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকতে পারে। তবে, কলকাতার তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী।  

77
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে পার্বত্য এলাকাগুলি বাদ দিয়ে অন্যান্য অঞ্চলে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image2
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image3
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image5
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved