MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: কলকাতা টু দার্জিলিং, শীতের দাপট তুঙ্গে! শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

Weather News: কলকাতা টু দার্জিলিং, শীতের দাপট তুঙ্গে! শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

দিনের বেলা তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে থাকলেও সন্ধের পর হুড়মুড়িয়ে নামছে পারদ। 

1 Min read
Author : Sahely Sen
| Updated : Dec 16 2023, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

উত্তর থেকে দক্ষিণ, চলতি বছরে অনুভব করা যাচ্ছে শীতের ঝোড়ো ইনিংস। বড়দিন এবং নতুন বছরের আগমনীতেও একইরকম ঠাণ্ডার দাপট চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

আবহাওয়াজনিত কোনও বাধা না থাকায় রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে থাকলেও সন্ধের পর হুড়মুড়িয়ে নামছে পারদ।

37
Image Credit : Asianet News

আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে, যার দরুন তাপমাত্রা আরও কমে যেতে পারে। সৈকত শহর দিঘাতেও আবহাওয়া মনোরম থাকবে। কনকনে ঠাণ্ডার আমেজ পেতে পারেন। 

47
Image Credit : Asianet News

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শনি ও রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। তবে, রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে যেতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

57
Image Credit : Asianet News

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

67
Image Credit : Asianet News

তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। একটানা বেশ কয়েকদিন ধরে দার্জিলিং কালিম্পং- এ তুষারপাত অব্যাহত রয়েছে। 

77
Image Credit : Asianet News

শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি থেকে মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vidyanjali Scheme: আরও এক কেন্দ্রীয় প্রকল্প শুরু হচ্ছে বাংলায়, চালু হবে ‘বিদ্যাঞ্জলি প্রকল্প’, জারি হল বিজ্ঞপ্তি
Recommended image2
Bank Holidays: ফের ভোগান্তি! মে মাসের শেষ সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল ছুটির তালিকা
Recommended image3
Suvendu Adhikari:ঠাসা কর্মসূচিতে দিল্লিতে শুভেন্দু, বৈঠক রাজনাথ সিং-এর সঙ্গে
Recommended image4
Pay Commission: সরকারি কর্মীদের পোয়াবারো! আগামী বছর এপ্রিলে মেয়াদ ফুরোতেই বাম্পার বেতন বৃদ্ধির ইঙ্গিত
Recommended image5
Yuvashakti : যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু হতে আর মাত্র ৯ দিন, রইল জরুরি নথিপত্রের তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved